মনোনয়নপত্র দাখিল
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা
আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনের কর্তা হিসেবে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এদিন প্রথমে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সরকারি ও বিরোধী উভয় দলের নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ২৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার জন্য যোগ্য।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
অলি আহমদের পক্ষে জমা দেওয়া প্রথম মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয়টি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
১০ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র দাখিল
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১ টা ৪৯ মিনিটে তার পক্ষে ১১ দলীয় ঐক্যের নেতারা প্রধান নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আর সমর্থক হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।
রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচনি কর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশনকক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।
গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর সম্প্রতি নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন (ইসি)।
সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। এর আগে, একক প্রার্থী থাকায় ১৯৯১ সালের পর প্রতিটি নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
১৩ দিন আগে
সিলেট সিটি নির্বাচন: ১১ মেয়র প্রার্থীসহ ৩৮৭ জনের মনোনয়নপত্র দাখিল
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার (২৩ মে) পর্যন্ত মেয়র পদে ১১ জনসহ মোট ৩৮৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৩৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ১১ জন, সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে ৮৯ জন ও সাধারণ (পুরুষ) ওয়ার্ডে ২৮৭ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।
এর আগে গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা।
২৭ দিনে মেয়র পদে মোট ১১ জন এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে কাউন্সিলর পদে ৪৫৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা করেন ৩৭৬ জন প্রার্থী।
আরও পড়ুন: সিসিক নির্বাচনে এক-তৃতীয়াংশ প্রার্থীই বিএনপির: পররাষ্ট্রমন্ত্রী
সৈয়দ কামাল হোসেন জানান, মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন। এর মধ্যে দলীয়ভাবে নির্বাচনের জন্য চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম।
এছাড়াও স্বতন্ত্রভাবে মনোনয়ন দাখিল করা মেয়র প্রার্থীরা হলেন- মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতে এক উৎসবমুখর হয়ে উঠে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় প্রাঙ্গন। সকাল থেকেই শুরু হয় মনোনয়নপত্র জমা নেওয়া। এ সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন। এ সময় দলের ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে সেখানে উপস্থিত দেখা গেছে। পরে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং তাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটির ভোট। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ২৩ মে। ২৫ মে মনোনয়ন ফরম বাছাই এবং ১ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আগামি ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন: মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ডিএনসিসিকে অর্থায়ন করবে বিশ্বব্যাংক
১১৯০ দিন আগে
পৌরসভা নির্বাচন: বোয়ালমারীতে মেয়র পদে চারজনের মনোনয়নপত্র দাখিল
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০৭৫ দিন আগে