প্রেমে ব্যর্থ
বিষ খেয়ে রাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
যশোরের ঝিকরগাছায় প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার বিষ খেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর আত্নহত্যার খবর পাওয়া গেছে।
মৃত ফরহাদ মোল্লা (২২) রাজশাহীর দুর্গাপুর থানার ধরমপুর গ্রামের মোস্তাকিম মোল্লার ছেলে এবং রাবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: রাজধানীতে খারাপ ফলাফলে কিশোরীর আত্মহত্যা!
ফরহাদের চাচা নাঈমুল ইসলাম জানান, যশোরের ঝিকরগাছার বাকড়া গ্রামের এক মাদরাসা ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম ছিল ফরহাদের। মঙ্গলবার ফরহাদের সঙ্গে রাজশাহীতে যাওয়ার কথা ছিল প্রেমিকার, কিন্তু সকালে মোবাইল ফোনে প্রেম প্রত্যাখান করায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন ফরহাদ। পরে সকাল ১১টার দিকে ঝিকরগাছা ব্রিজের উপরে দাঁড়িয়ে বিষ পান করেন ফরহাদ।
তিনি আরও জানান, বিষপানের বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঝিকরগাছা উপজেলা কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। যশোরে ওয়াস করার এক পর্যায়ে ফরহাদের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর ‘আত্মহত্যা’
রাজশাহীতে বিষপানে স্বামী-স্ত্রীর 'আত্মহত্যা'
১১০২ দিন আগে
সাভারে প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
সাভারের ভাগলপুরে প্রেমে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীর ‘আত্মহত্যার’ খবর পাওয়া গেছে।
১৯০৬ দিন আগে