বিএডিসি
১,২৭৫ কোটি টাকা ব্যয়ে সার, ডাল ও ভোজ্যতেল আমদানির ৬ প্রস্তাব অনুমোদন
খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সার, ডাল ও ভোজ্যতেল আমদানিসংক্রান্ত ১ হাজার ২৭৫ কোটি টাকার বেশি মূল্যের ৬টি ক্রয়প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৪ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৮তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অনুমোদন পাওয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির সুপারিশ।
কৃষি মন্ত্রণালয়ের উত্থাপিত এ প্রস্তাবের ক্রয়মূল্য ধরা হয়েছে ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা। প্রতি টন সার ৭১৩ ডলার দরে আমদানি করা হবে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতি টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ দশমিক ৭৫ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের ষোড়শ লটের আওতায় এ ক্রয়ে ব্যয় হবে মোট ১৯৯ কোটি ৯৪ লাখ টাকা।
খাদ্য মজুত জোরদারের লক্ষ্যে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল কেনারও সুপারিশ করেছে কমিটি।
বাণিজ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলসকে দেওয়া হয়েছে। প্রতি কেজি ডালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮১ টাকা ৪৭ পয়সা। এতে মোট ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা।
এ ছাড়াও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও সাড়ে ১২ হাজার টন মসুর ডাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ টাকা।
অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেডকে এ সরবরাহ কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। ডালগুলো তানজানিয়া, মালাউই অথবা অস্ট্রেলিয়া থেকে সরবরাহ করা হবে। প্রতি কেজি ডালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা ৮৬ পয়সা।
খাদ্যপণ্যের আরেকটি বড় ক্রয় হিসেবে জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুই লিটারের পিইটি বোতলে প্যাকেজ করা ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার সুপারিশ করেছে কমিটি।
বাণিজ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে দেওয়া হয়েছে। প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা। এতে ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ২৭৭ কোটি ১৭ লাখ টাকার কার্যাদেশ এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেডকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এসব তেল তানজানিয়া থেকে আমদানি করা হবে, যার প্রতি লিটারের আমদানি মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি উৎপাদনের জন্য পর্যাপ্ত সারের সরবরাহ নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের স্থিতিশীল মজুত বজায় রাখতেই এসব ক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
৮৩ দিন আগে
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা ৫০ হাজার কোটি টাকার বেশি
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সরকারি মালিকানাধীন ৫৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের পাওনা ৫১ হাজার ৩৯১ কোটি টাকা।
সোমবার (২৪ জুন) জাতীয় সংসদে নোয়াখালী-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।
অর্থমন্ত্রীর পরিসংখ্যান অনুযায়ী, ৫৬টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন থেকে (বিএডিসি) বিভিন্ন ব্যাংকের পাওনা সবচেয়ে বেশি ১৫ হাজার ৫৫০ কোটি টাকা। আর সবচেয়ে কম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৮ লাখ টাকা।
আরও পড়ুন: গ্রামাঞ্চলে অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব নিয়ে আশঙ্কা সংসদ সদস্যের
সরকারি অন্য প্রতিষ্ঠানগুলো হলো- চিনিকল (৭ হাজার ৮১৩ কোটি টাকা), সার, কেমিক্যাল ও ওষুধ শিল্প (৭ হাজার ২৫০ কোটি ৭১ লাখ টাকা), অন্যান্য নন-ফাইন্যান্সিয়াল করপোরেশন-পাবলিক (৬ হাজার ৬০ কোটি ৩৭ লাখ টাকা), ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (৫ হাজার ১৮ কোটি ৬০ লাখ টাকা), বাংলাদেশ বিমান করপোরেশন (৪ হাজার ৪৪১ কোটি ৩৮ লাখ টাকা), খাদ্য মন্ত্রণালয় (৬৪৪ কোটি ৮০ লাখ টাকা), বাংলাদেশ পাটকল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান (৬০৩ কোটি ৪১ লাখ টাকা), বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (৫৮৭ কোটি ৩ লাখ টাকা), বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (৫৮০ কোটি ১০ লাখ টাকা), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (২৭৭ কোটি ৬০ লাখ টাকা), ইক্যুইটি এন্টারপ্রেনারশিপ ফান্ড (২৬৫ কোটি ৯৫ লাখ টাকা), অন্যান্য আর্থিক মধ্যস্থতাকারী সরকারি (১৬৫ কোটি টাকা) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৪৪ কোটি ৭৮ লাখ টাকা)।
আরও পড়ুন: জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর: জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৭৫ শতাংশ
৮১৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে বোরো বীজের তীব্র সংকট, বিপাকে কৃষকরা
চাঁপাইনবাবগঞ্জে বোরো বীজের তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে বিএডিসির ডিলারদের কাছে চাহিদা মতো ধান বীজ মিলছে না। কোনো কোনো ডিলারের কাছে মিললেও বিক্রি হচ্ছে বেশি দামে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা।
২১২৭ দিন আগে
উফসী জাতীয় ধানের বীজ সংকটে শাল্লার কৃষক
সুনামগঞ্জের একফসলি এলাকা হিসেবে খ্যাত শাল্লা উপজেলায় যুগ যুগ ধরে শুধুমাত্র বোরো ধান উৎপন্ন হয়ে আসছে।
২১৩৮ দিন আগে
এমন নির্মম, পৈশাচিক ও জঘন্য হত্যাকাণ্ড কোথাও হয়নি: কৃষিমন্ত্রী
১৫ আগস্টের হত্যাকাণ্ড মানব ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
২২২০ দিন আগে
বিএনপি জোট কৃষির উন্নয়নে কাজ করেনি: মতিয়া চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি জোট সরকার কৃষির উন্নয়নে কোনো কাজ করেননি। ওই সরকার কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিল।
২২২১ দিন আগে
বিদেশে রপ্তানি যোগ্য আলুর আবাদ বাড়াতে হবে: কৃষিমন্ত্রী
দেশে চাহিদার তুলনায় আলুর উৎপাদন বেশি হলেও বিদেশে চাহিদা কম থাকায় রপ্তানি যোগ্য আলুর আবাদ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
২২৫০ দিন আগে
বিএডিসির সেচ চার্জ ৫০ শতাংশ হ্রাস
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকার বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ চার্জের হার ৫০ শতাংশ হ্রাস করেছে।
২৩৪৩ দিন আগে
বোরো ধান চাষে আগ্রহ নেই খুলনার কৃষকদের
গেল বোরো মৌসুমে ফসলের ন্যায্য দাম পাননি খুলনা অঞ্চলের কৃষকরা। ফলে স্থানীয় মহাজন, বিভিন্ন এনজিও ও ব্যাংকের কাছে বেড়েছে তাদের ঋণের বোঝা। তাই চলতি মৌসুমে বোরো আবাদের ক্ষেত্রেও আগ্রহ হারিয়েছেন এই অঞ্চলের অনেক কৃষক।
২৪৪৩ দিন আগে
সিরাজগঞ্জে ঘুষের টাকাসহ বিএডিসি কর্মকর্তা আটক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাঝদক্ষিণা গ্রামে সোমবার সন্ধ্যায় বীজের লাইসেন্স দেয়ার কথা বলে ঘুষ নেয়ার সময় ইসরাইল হোসেন নামে এক বিএডিসি কর্মকর্তা জনতার হাতে আটক হয়েছেন।
২৪৬৪ দিন আগে