গণপিটুনী
চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত
চট্টগ্রামের পটিয়ায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ঢুকে ওই এলাকার বাদল চৌধুরী ও তার ছেলেকে মারধর করে। এসময় তারা বাদল চৌধুরীর স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নেয় এবং আলমারি ভেঙে ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে কিন্তু ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় সবজি ব্যবসায়ী নিহত
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ডাকাত সন্দেহে গ্রামবাসী একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। সোমবার সকালে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ড্রামট্রাকের ধাক্কায় কুষ্টিয়ায় মোটরসাইকেল চালক নিহত
১৩৯০ দিন আগে
উলিপুরে গণপিটুনীতে ‘গরু চোরে’র মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গণপিটুনীতে এক ‘গরু চোরে’র মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ওই নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে ওই ইউনিয়নের চর গুজিমারী গ্রামের বজলু মুন্সির ছেলে মকবুল হোসেনের গোয়াল ঘরে তিন ব্যক্তি গরু চুরি করতে প্রবেশ করে। রাতে মকবুল হোসেন তার বোরো ধান খেতে পানি দেয়া শেষ করে বাড়ি ফিরে গোয়ালঘরে চোরের উপস্থিতি টের পান। এ সময় চোর চোর বলে তার চিৎকারে দুই জন পালিয়ে গেলেও অজ্ঞাত একজনকে (৬০) ধরে ফেলেন তিনি। পরে এলাকাবাসীরা এসে তাকে গণপিটুনী দেন।এতে তার দুই হাত ও বাম পা ভেঙে যায় এবং গুরুতর আহত হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় রাতেই তাকে হাসপাতালে না নিলেও বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিন জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে র্যাবের জিজ্ঞাসাবাদের সময় ‘হার্ট অ্যাটাকে’ আসামির মৃত্যু
টিউবওয়েলে পানি পানের সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
১৫৬৯ দিন আগে
সীতাকুণ্ডে গণপিটুনীতে ‘ডাকাত’ নিহত
জেলার সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গণপিটুনিতে সোমবার এক ‘ডাকাত’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৯৮৫ দিন আগে