বাঘের চামড়া
ফকিরহাটে বাঘের চামড়াসহ আটক ২
বাগেরহাটের ফকিরহাটে একটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করেছে র্যাব। এসময় বাঘের চামড়া পাচারকারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
শনিবার রাত সোয়া ১০টার দিকে র্যাব খুলনা-৬ এর সদস্যরা জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় ওই অভিযান চালায়।
আটকরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের কোরেশ মাহমুদের ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং সোনাডাঙ্গা থানার গ্রামিন আবাসিক এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খান (৩৫)।
রবিবার সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস, ফাঁদসহ আটক ১০
এতে বলা হয়, র্যাব খুলনার একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধমে জানতে পারে যে, শনিবার রাত সোয়া ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় কতিপয় চোরাকারবারি বাঘের চামড়া ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা পাচারকারি চক্রের সদস্য আজিজুর রহমান এবং সাইদ খানকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, একটি বাঘের চামড়াসহ আটক দুজনকে র্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব সদস্যরা বাদী একটি মামলা দায়ের করেছেন।
পড়ুন: বাগেরহাটে হরিণের ১৮ চামড়াসহ দুই পাচারকারি আটক
১৬৪৯ দিন আগে
বাগেরহাটে ২২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
বাগেরহাটের সুন্দরবন এলাকায় থেমে নেই হরিণ শিকার।
১৯৫৭ দিন আগে
বাগেরহাটে বাঘের চামড়াসহ ‘শিকারি’ আটক
বাঘের বিচারণভূমি সুন্দরবনের নিকটবর্তী জেলা বাগেরহাটের শরণখোলা থেকে বাঘের একটি চামড়াসহ ‘বাঘ শিকারি’ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
১৯৭৬ দিন আগে