পাখি শিকার
চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারের দায়ে যুবককে জরিমানা, টিয়া পাখি অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাখেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করে ১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাখেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে মিনার আলীকে টিয়াপাখিসহ আটক করা হয়। পরে ভবিষ্যতে পাখি শিকার করবেন না—এ মর্মে মুচলেকা নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছেড়ে দেয়।
মিনার আলী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের বাসিন্দা।
পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো উপজেলা চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী ও পাখি রক্ষা অত্যন্ত জরুরি।
পাখি শিকার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১০ দিন আগে
বরিশালে পাখি শিকারের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
বরিশালের বাবুগঞ্জে এয়ারগান দিয়ে ঘুঘুসহ বিভিন্ন পাখি অবৈধভাবে শিকার করার দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে পাখি শিকারের দায়ে এক হাজার টাকা জরিমানা, মৃত ৩৫টি পাখি জব্দ করে এতিমখানায় বিতরণ এবং পাখি হত্যায় ব্যবহৃত এয়ারগানটি জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা।
আরও পড়ুন: খুলনায় অভিনব পন্থায় অতিথি পাখি শিকার
দণ্ডাপ্রাপ্ত ব্যক্তির নাম হান্নান হাওলাদার। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার জানকি সিংহ রোড এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরের দিকে হান্নান হাওলাদার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতি গ্রামে ঢুকে এয়ারগান দিয়ে ঘুঘু, বকসহ শীতের সময়ে এ অঞ্চলে আসা বিভিন্ন ধরনের অতিথি পাখি নির্বিচারে শিকার করছিলেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা পাখি শিকার করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি নিজেকে কখনো পুলিশ, আবার কখনো সাংবাদিক বলে পরিচয় দেন।
এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ইউএনওকে ফোন করে বিষয়টি জানান। ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ডাদেশসহ এক হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ইউএনও নুসরাত ফাতিমা বলেন, অবৈধভাবে পাখি শিকার করায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত হান্নান হাওলাদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, এ সময় কাগজপত্রহীন ব্যবহার করা এয়ারগান ও শিকার করা ৩৫টি পাখিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এরইমধ্যে সাজা পরোয়ানাসহ বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অভিনব কায়দায় চলছে অতিথি পাখি শিকার
বাঁশি ব্যবহার করে অতিথি পাখি শিকার!
১৩৩২ দিন আগে
টাঙ্গুয়ার হাওরে নির্বিচারে মৎস্য নিধন ও বন উজার
প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে অবৈধভাবে পাখি শিকারের পাশাপাশি মৎস্য নিধন ও বন উজাড়ের ভয়াবহ চিত্র দেখা গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে।
২০৪৪ দিন আগে