আত্মঘাতী বোমা হামলা
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩
নাইজেরিয়ার মাইদুগুরি শহরে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘাতপ্রবণ ওই শহরটিতে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।
শহরের বাসিন্দা এবং জরুরি পরিষেবা সংস্থাগুলো জানায়, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির জনবহুল এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বিস্ফোরণ বড় বাজারে এবং আরেকটি ঘটে মাইদুগুরির টিচিং হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে।
বর্নো পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘এই হামলায় মোট ২৩ জন প্রাণ হারিয়েছেন এবং ১০৮ জন আহত হয়েছেন।’ এই হামলার জন্য সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীদের দায়ী করেছেন তিনি।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে কাজটি জিহাদি সংগঠন বোকো হারাম করেছে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এই গোষ্ঠিটি ২০০৯ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় তাদের কট্টর শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্রোহ শুরু করেছিল।
সময়ের সঙ্গে সঙ্গে বোকো হারাম আরও শক্তিশালী হয়েছে। তাদের হাজার হাজার যোদ্ধা এবং বিভিন্ন উপদল রয়েছে। এই উপদলগুলোর মধ্যে পশ্চিম আফ্রিকা প্রদেশের ইসলামিক স্টেট’ অন্যতম, যা আইএসের অঙ্গসংগঠন।
মাইদুগুরি শহর দীর্ঘদিন ধরে সহিংসতার কেন্দ্রবিন্দু হলেও সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলক শান্ত ছিল। তবে এর আশপাশের গ্রামাঞ্চলগুলো প্রায়ই জঙ্গি হামলার শিকার হয়ে থাকে।
নাইজেরিয়ার সেনাবাহিনী শহরের উপকণ্ঠে জঙ্গিদের হামলা প্রতিহত করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই আত্নঘাতী বোমা হামলা ঘটেছে। এলাকাবাসীর মতে, এটি পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল হিসেবে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে হামলার শিকার এলাকাগুলো এবং শহরের প্রধান সড়কগুলোতে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়, তবে আতঙ্কের কারণে অনেক জনসমাগমস্থল বন্ধ ছিল।
বর্নো পুলিশ জানায়, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের বিচারের আওতায় আনতে তদন্ত চলছে।’
৬ দিন আগে
কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯: তালেবান
আফগানিস্তানের রাজধানীর কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় শুক্রবার একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
তালেবান নিযুক্ত কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাবুলের দাশত-ই বার্চি এলাকায় বিস্ফোরণটি ঘটে। এই এলাকায় বেশিরভাগই আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের জনবসতি।
জাদরান জানান, হতাহতদের মধ্যে ছাত্র এবং ছাত্রী উভয়ই রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতিমূলক পড়াশোনা করছিল। কেন্দ্রটি উচ্চশিক্ষা কেন্দ্র নামে পরিচিত এবং এটি ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত ও অধ্যয়ন করতে সহায়তা করে।
তালেবান ক্ষমতা দখলের পর থেকে সহিংসতার মধ্যে এই আত্মঘাতী বোমা হামলাটি ছিল সর্বশেষতম। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি
২০২১ সালের আগস্টে আফগানিস্তান দখল করার পর দাশত-ই বার্চি এলাকার জনগোষ্ঠী তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট গ্রুপ এবং অন্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আরও পড়ুন: কাবুলে মসজিদের কাছে বিস্ফোরণে নিহত ৪
কাবুলে রুশ দূতাবাসে বিস্ফোরণ, দূতাবাসের ২ কর্মীসহ নিহত ৩
কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১০
পরমাণু চুক্তি আলোচনায় ‘লিখিত প্রতিক্রিয়া’ পেশ ইরানের
১২৭০ দিন আগে
আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত বেড়ে ৩৭
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ এবং আহতের সংখ্যা বেড়ে ৭০ জনের বেশি হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিরা একসঙ্গে জড়ো হলে এ হামলার ঘটনা ঘটে।
এক সপ্তাহ আগে দেশটির উত্তরাঞ্চলের অন্য আরেকটি শিয়া মসজিদে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় ৪৬ জন মারা যাওয়ার পর আবারও এ হামলার ঘটনা ঘটলো।
মুর্তজা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, চার জন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে। তাদের দুজন নিরাপত্তা গেটে বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুজন ভেতরে ঢুকে মুসল্লিদের মধ্যে হামলা চালায়।
গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি হাসপাতালের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক হাসপাতালের আরেক কর্মকর্তা জানান, তাদের হাসপাতালে সাতটি লাশ ও ১৩ জন আহত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।
তালেবানের মুখপাত্র বিল্লাল কারেমি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য চলে যাওয়ার পর দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে তালেবানের বিরোধী জঙ্গী গোষ্ঠি আইএস।
আরও পড়ুন: আফগানিস্তানে মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ: হতাহত ১০০
আইএসকে লক্ষ্য করে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা
১৬২০ দিন আগে
বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত কমপক্ষে ৩২
ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
১৮৮৬ দিন আগে