ট্রাভেল এজেন্সি
নিবন্ধন সনদ ছাড়া ট্রাভেল এজেন্সি চালালে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার
নিবন্ধন সনদ গ্রহণ এবং নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ট্রাভেল এজেন্সির মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়নের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ না নিলে এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করলে তা আইনের পরিপন্থি। তাছাড়া নিবন্ধন সনদ নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) জরুরিভিত্তিতে নিবন্ধন সনদ নবায়নের আবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ গ্রহণ এবং নিবন্ধন সনদ নবায়ন ছাড়া যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে শিগগিরই বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫ দিন আগে
বিক্রয়ের জন্য উন্মুক্ত বিমানের ঢাকা-টরন্টো রুটের টিকেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কানাডার টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালু করছে। আজ ১৯ মার্চ শনিবার বিকাল ০৫টা ৩০ মিনিট থেকে বিমানের ঢাকা-টরেন্টো রুটের টিকেট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়াও বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করা যাবে। কানাডা থেকে যে সমস্ত যাত্রী বাংলাদেশে আসতে চান তারা বিমানের ওয়েবসাইট থেকে অথবা বাংলাদেশে অবস্থিত বিমানের যে কোন সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে টিকেট ক্রয় করতে পারবেন।আগামী ২৬ মার্চ স্থানীয় সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৩০৫ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে টরন্টোতে অবতরণ করবে। টরন্টো থেকে ফিরতি ফ্লাইট বিজি৩০৬ আগামী ২৯ মার্চ স্থানীয় সময় সকাল ১০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ৩০ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হবে।সম্মানিত যাত্রীদের কানাডার ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণপূর্বক ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে মলিকুলার কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ সনদ সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুন: বিমান বাংলাদেশের সুবর্ণজয়ন্তী: স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
১৪৮৯ দিন আগে
রাজধানীতে মানব পাচার চক্রের ‘হোতা’ টুটুলসহ গ্রেপ্তার ৮
রাজধানীর বাড্ডা থেকে বুধবার ভোরে মানব পাচারকারী চক্রের ‘হোতা’ টুটুলসহ আট জনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন, মেহেরপুরের সাইফুল ইসলাম ওরফে টুটুল (৩৮), জাহাঙ্গীর আলম (৩৮), লাল্টু ইসলাম (২৮), রংপুরের তৈয়ব আলী (৪৫), গোপালগঞ্জের শাহ মোহাম্মাদ জালাল উদ্দিন লিমন (৩৮), পটুয়াখালীর মারুফ হাসান (৩৭), শরীয়তপুরের আলামিন হোসেন (৩০) এবং কুষ্টিয়ার আবদুল্লাহ আল মামুন (৫৪)।
র্যাব-৪ এর একটি দল টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ ও লয়াল ওভারসিজসহ চারটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০টি পাসপোর্ট, সাতটি ফাইল, ৪টি সিল, ১৭টি মুঠোফোন, ৫টি নিবন্ধন খাতা, ৩টি সিম কার্ড,৪টি ব্যাংকের চেক বই, ২টি কম্পিউটার এবং নগদ ১০ হাজার ৭০০ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মানবপাচার প্রতিরোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে: পররাষ্ট্র সচিব
র্যাব অধিদপ্তর জানায়, মেহেরপুরের গাংনীতে মুদি দোকানদার ছিলেন টুটুল এবং মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত হয়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠাতেন। পরবর্তীতে তিনি তিনটি ট্রাভেল এজেন্সি খুলেছিলেন এবং মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা নেয়ার পর বিভিন্ন দেশে লোক পাঠিয়েছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: নড়াইলে মানব পাচারের অভিযোগে ২ তরুণ আটক
১৬৪৬ দিন আগে
ট্রাভেল এজেন্সির ব্যবসা নিয়ে সংসদে বিল পাস
প্রস্তাবিত আইনের অধীনে যে কোনো বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধি রেখে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধনী) বিল, ২০২০ সোমবার সংসদে পাস করা হয়েছে।
১৯০৭ দিন আগে