বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
৪৫তম বিসিএসের সাক্ষাৎকার ৮ জুলাই শুরু
৪৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা শুরু হবে আগামী ৮ জুলাই থেকে। বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি।
এবার চাকরি প্রত্যাশীরা তাদের আবেদনের পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন কিংবা আবেদনের ক্রমও বহাল রাখতে পারবেন সাক্ষাৎকারে অংশগ্রহণ করার আগে। তবে পছন্দক্রম পরিবর্তনের ফরমটি তাৎক্ষণিক চাকরিপ্রার্থীদের সরাসরি হাতে সরবরাহ করা হবে এবং তা পূরণ করে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থী নিহত
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়কিভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারে ২০৬ জন, সাধারণ ও কারিগরি /পেশাগত উভয় ক্যাডারে ১৮১ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যারের পদগুলোর ৬৫ জনসহ মোট ৪৫২ জন প্রার্থীর সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে, যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৪৪৯ দিন আগে
৪৫তম বিসিএসের সার্কুলার প্রকাশ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বুধবার ৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দুই হাজার ৩০৯টি ক্যাডার পদ এবং এক হাজার ২২ নন-ক্যাডার পদের জন্য আবেদন চাওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, চলতি বছরের ১০ ডিসেম্বর সকাল ১০টায়, আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ হবে। সার্কুলারটি পিএসসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রথমবারের মতো প্রার্থীরা নন-ক্যাডার পদের জন্য ক্যাডার পদের মতো পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন।
আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পিএসসি’র ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: পিএসসির সামনে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
১৩৯৫ দিন আগে
পিএসসির মাধ্যমে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মী নিয়োগের উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ রবিবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (বিপিএসসি) পিএসসির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের উদ্যোগ নিতে বলেছেন।
২০৩৫ দিন আগে
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
২০৬২ দিন আগে