হাতীবান্ধা
টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেওয়ায় হাতীবান্ধার ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে একটি প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগের সত্যতা মেলায় থানার চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে (ক্লোজ) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।
অভিযুক্তরা হলেন— হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোর্ডেরহাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান ওই চার কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, জব্দ করা আলামত থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ও প্রাইভেটকারটি ছেড়ে দেওয়া হয়। পরে ওই স্থানের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আসে।
এদিকে, গত ১৮ জুলাই উপজেলার ভবানীপুর গ্রামে আরেকটি অভিযানে গেলে ওই দলটি স্থানীয়দের তোপের মুখে পড়ে। পরবর্তী সময়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত চার কর্মকর্তাকে লালমনিরহাট পুলিশ লাইন্সে সংযুক্ত করে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চার কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৪ দিন আগে
হাতীবান্ধায় ইউএনওর সই জালের অভিযোগ, উপজেলা জামায়াত আমিরকে অব্যাহতি
শিক্ষক-কর্মচারী নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় উপজেলা প্রশাসন।
তিনি একই সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর আমিরও। শোকজ পাওয়ার পর রাতেই দলীয় পদ থেকেও তাকে অব্যাহতি দেয় জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা কমিটি।
জানা গেছে, কলেজটি এমপিওভুক্ত হওয়ার পর অধ্যক্ষ পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মোট চারজনের অধ্যক্ষ পদের দাবির কারণে চলছিল টানাপোড়েন। এর ফলে সরকারঘোষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা। এ অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় কিছু নীতিগত পরিবর্তনের সুযোগে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাতীবান্ধা ইউএনও শামীম মিঞা চলতি বছরের ১৩ মে হাছেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ইউএনওর গাড়িবহরে হামলা, ভাঙচুর
তবে নিয়োগ পাওয়ার পর নতুন শিক্ষক-কর্মচারী দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ১৩টি নিয়োগ ফাইল পাঠান হাছেন আলী। অভিযোগ উঠেছে, এসব ফাইলে ইউএনওর স্ক্যান করা সই বসিয়ে অনুমোদন নেওয়ার চেষ্টা করা হয়।
ইউএনও শামীম মিঞা বলেন, ‘আমি ওই নিয়োগ ফাইলে সই করিনি। আমার অনুমতি ছাড়াই সই স্ক্যান করে পাঠানো হয়েছে, এটি জালিয়াতি। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও হাছেন আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহের বলেন, ‘হাছেন আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তবে ঠিক কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে তা স্পষ্ট করে বলেননি তিনি।
৩৬২ দিন আগে
ঝুলে থাকা বৈদ্যুতিক তার গলায় জড়িয়ে কৃষকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনের তারে গলা আটকে গিয়ে আসাদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আসাদুল উপজেলার উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আসাদুল বাড়ির অদূরে ভারতীয় সীমান্তঘেষা খর্পদোলায় ঘাস কাটতে যান। সেখানে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগের লাইনের বাঁশের খুটি ভেঙে তার ঝুলে ছিল। একপর্যায়ে ওই ঝুলে থাকা তারে তার গলা জড়িয়ে যায়, আর তিনি সেখানেই পড়ে থাকেন। পরে দুপুরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন: হবিগঞ্জে হত্যা মামলায় ১৬ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড
গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনের তারে গলা আটকে আসাদুলের মৃত্যু হয়।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।’
৪৭২ দিন আগে
লালমনিরহাটে মামার কোদালের আঘাতে ভাগিনার মৃত্যুর অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় মামা আহাদুলের কোদালের আঘাতে ভাগিনা হাফিজুরের মৃত্যু হয়েছে বলে অভিযো উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদুলের মৃত্যু হয়। এর আগে রবিবার ফকিরপাড়ার রমণীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে হাফিজুরসহ ছয়জন আহত হন।
মৃত হাফিজুর রহমান ওই গ্রামের মৃত আপতার উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে অগ্নিদগ্ধ দুই শিশুর ঢামেকে মৃত্যু
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আহাদুলের সঙ্গে তারই আপন ভাগিনা হাফিজুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জেরে আহাদুলের কোদালের আঘাতে হাফিজুরসহ উভয় পক্ষে ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাফিজুরসহ আহত দুইজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে হাফিজুরের মৃত্যু হয়।
হাফিজুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আহাদুলের পক্ষে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম ও সৌখিন ইসলাম নামে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে নিহতের স্বজনরা।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, হাফিজুরকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: হযরত আলী হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
৬১৮ দিন আগে
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাহাবুব রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লি চিকিৎসকের মৃত্যু
মাহাবুর রহমান ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মাহাবুর বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় একটি তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নকলায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
৭৬৫ দিন আগে
হাতীবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা!
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আমেনা খাতুন (২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বুড়িমারী উপজেলার বড়খাতা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমেনা খাতুন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালী বান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: নাটোরে বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল ভাই, পরে লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে তার সামনে ঝাঁপিয়ে পড়েন আমেনা। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ উদ্ধার করে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তথ্য সম্প্রচার বিভাগের অফিস সহকারীর আত্মহত্যা
খিলগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা
৯৬৫ দিন আগে
লালমনিরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী বাজারে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডলের মধ্যে গত নির্বাচনকে ঘিরে অন্তর্দ্বন্দ্ব চলছিল।
মঙ্গলবার দুপুরে সাবেক চেয়ারম্যান মহির তার লোকজন নিয়ে জাওরানী বাজারে বর্তমান চেয়ারম্যান শফিকুলের ব্যক্তিগত অফিস ভাঙচুর করে বলে অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান।
খবর ছড়িয়ে পড়লে সাবেক-বর্তমান দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের হাসপাতালে ভর্তি করে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: কুমিল্লার মেঘনায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু
১০২৩ দিন আগে
হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬
লমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাত্রলীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সহ দু’পক্ষের অন্তত ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন: নাটোরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে পিছু হটেন। পরে পেছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান করেন।
সেখানেও বাঁধার মুখে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব ওই এলাকা ত্যাগ করেন।
পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা ঘুড়ে দাঁড়ায়। ফলে ছাত্রলীগের সঙ্গে ফের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে।
১৩৮৫ দিন আগে
চীন তিস্তা খনন করতে পারলে এ অঞ্চলের মানুষের জীবন বদলে যাবে: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, তিস্তা একটি বৃহৎ নদী। এটি খনন করতে পারলে এ অঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন হবে। এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। এই প্রকল্পটি বাস্তবায়ন যদিও চ্যালেঞ্জের, তবুও আমরা এটি করব।
রবিবার দুপুরে তিন সদস্যের একটি দল নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা মেগা প্রকল্প পরিদর্শনের সময় রাষ্ট্রদূত এসব কথা বলেন। এসময় তিনি প্রকল্পটির বিষয়ে তিস্তা পাড়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি আরও বলেন, আমরা এসেছি নদীটি খননের সম্ভাব্যতা যাচাই করার জন্য। আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখার পর পরিকল্পনা করা হবে যে, কবে থেকে কাজটি শুরু কর যায়। তবে আশা করছি শিগগিরই আমরা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ করতে পারব। এটি শুধু এ অঞ্চলের মানুষের জন্য সুসংবাদ নয়, পুরো বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয়।
আরও পড়ুন: তিস্তা সমস্যা সমাধানে বাংলাদেশকে আবারও আশ্বাস দিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জানা গেছে, পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সুকিয়ান শহরের আদলে তিস্তার দুই পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এছাড়া নদী খনন ও শাসন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটনকেন্দ্র স্থাপন করা হবে। এতে সাত থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। এতে করে উত্তরের জেলা লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার আর্থিক সমৃদ্ধি হবে।
হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোতাহার হোসেন বলেন, চীনের রাষ্ট্রদূত তিস্তা ব্যারাজে পরিদর্শনে এসে অত্যন্ত খুশি হয়েছেন। তারা কাজ করতে আগ্রহী। আমি আশা করি চীন ছাড়া তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব না। কারণ, ভারত দিয়েছে দুই হাজার কোটি টাকা আর চীন দিয়েছে আট হাজার কোটি টাকা।
আরও পড়ুন: তিস্তা ব্যারেজের সব গেট খুলে দিল ভারত, ১০ হাজার পরিবার পানিবন্দি
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রকৌশলী আমিনুল হক ভূঁইয়া, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) টিএম মমিন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে রাষ্ট্রদূত রংপুরের উদ্দেশে রওনা করেন। সেখানে তিনি মহিপুর ব্রিজ ও কৃষি প্রকল্প, গাইবান্ধা তিস্তা নদীর ওপর নির্মাণাধীন ব্রিজ, নীলফামারির উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ জোন, দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক থার্মাল পাওয়ার স্টেশন ও সৈয়দপুর পাওয়ার স্টেশন পরিদর্শন করবেন।
আরও পড়ুন: তিস্তা পানি বণ্টন চুক্তি ভারতের ওপর নির্ভর করছে: প্রধানমন্ত্রী
১৩৮৯ দিন আগে
লালমনিরহাটে নাশকতার মামলায় আটক ১
লালমনিরহাটের হাতীবান্ধায় নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার যশোরের অভয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেপ্তার মেহেদী হাসান হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকার লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট টংভাঙ্গা এলাকায় একটি নাশকতার ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন।
১৪৮৯ দিন আগে