রাসায়নিক সার
রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, অধিকমাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ভয়াবহ ক্ষতি হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
কৃষকদের এ বিষয়ে সজাগ ও সতর্ক করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে তিনি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠারও আহ্বান জানান।
এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
২৩ দিন আগে
মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ, বগুড়ায় গুদাম সিলগালা
বগুড়া সদরে অবৈধভাবে মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই সময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুইটি ট্রাকও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এরুলিয়া ইউনিয়নের মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন থেকে সারগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ল: কৃষি মন্ত্রণালয়
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল জানান, বগুড়া সদর উপজেলায় যে সকল সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে গোডাউন ভর্তি অবৈধভাবে মজুদ করা আনুমানিক ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া দুইটি ট্রাকও জব্দ করা হয়েছে। শেষে পুরো গোডাউন সিলগালা করা হয়।
ইউএনও জানান, এই গোডাউনের মালিক সার মজুদ করে বগুড়ার ১২ উপজেলা এবং নওগাঁর বিভিন্ন এলাকায় সার বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধারনা করা হচ্ছে, এখানে নকল সার তৈরি করে বাজারজাত করা হতো।
আরও পড়ুন: ইউরিয়া সারের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতেই দাম বৃদ্ধি: কৃষিমন্ত্রী
অভিযানকালে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরল ইসলাম, এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
১৫২৩ দিন আগে
জমির উর্বরতা ফেরাতে আবারও জৈব সারে ঝুঁকছেন চৌগাছার কৃষকরা
কৃষকের ফসল উৎপাদনে এক সময় জৈব সারই ছিল একমাত্র অবলম্বন। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই স্থান দখলে নেয় রাসায়নিক সার। তাতে সাময়িক সুফল মিললেও মাটি ধীরে ধীরে হারিয়ে ফেলে উৎপাদন ক্ষমতা। মাটির সেই হারানো উর্বর শক্তি ফিরিয়ে আনতে যশোরের চৌগাছার কৃষকরা আবারও জৈব সারে ঝুঁকছেন।
২০৭৩ দিন আগে