কলেজ শিক্ষিকা
চট্টগ্রামে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর খুলশীতে চন্দা শর্মা কান্তা (৩৬) নামের এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে দক্ষিণ খুলশী এলাকায় তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে ও মলই কান্তি শর্মার স্ত্রী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাতে বাসায় একা ছিলেন চন্দা। পরে তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দারোয়ানকে ডেকে দরজা ভাঙেন তিনি। এ সময় ঘরে ফ্যানের সঙ্গে চন্দাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
তিনি আরও জানান, খবর পেয়ে রাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, এ ঘটনায় মৃত শিক্ষিকার পরিবার থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩ দিন আগে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষিকা নিহত
দিনাজপুরের পুলহাট পুলিশ ফাঁড়ির সামনে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী সৈয়দপুর হোমিও কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আক্তার পান্না (৩২) দিনাজপুর জেলা সদরের দক্ষিণ ফরিদপুর কবিরাজপাড়ার বাসিন্দা হোমিও চিকিৎসক মাঈনুদ্দিনের মেয়ে। হোমিও চিকিৎসকের পাশাপাশি তিনি সৈয়দপুর হোমিও কলেজের একজন শিক্ষিকা।
পুলহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল জলিল জানান, স্বামী আব্দুল মোতালেব মোল্লার সাথে মোটরসাইকেলযোগে শহরের বাসা থেকে ফরিদপুর কবিরাজপাড়া গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে পুলহাট পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেলটিকে একটি ধানবোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়েন পান্না।
পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনায় আহত তার স্বামী মোটরসাইকেল চালক আব্দুল মোতালেব মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
পড়ুন: কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০
১৬৩৮ দিন আগে
‘টিপ’ পরায় শিক্ষিকাকে হয়রানি: অভিযুক্ত শনাক্ত
নগরীর ফার্মগেটে ‘টিপ’ পরায় কলেজ শিক্ষিকাকে হয়রানির অভিযোগের ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে শনাক্ত করা হয়েছে।
সোমবার তেজগাঁও অঞ্চলের জেলা প্রশাসক বিপ্লব সরকার বলেন, সন্দেহভাজন পুলিশ সদস্য নাজমুল তাহের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল (প্রটেকশন ডিভিশন)।
তিনি সাংবাদিকদের জানান, ওই শিক্ষিকা শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ভিত্তিতে পুলিশ দুই দিনের প্রচেষ্টায় কনস্টেবলকে শনাক্ত করেছে। কনস্টেবল তাহের তার অপরাধ স্বীকার করেছেন।
আরও পড়ুন: যৌন হয়রানি প্রতিরোধে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
তদন্ত সাপেক্ষে কনস্টেবলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিপ্লব সরকার।
তেজগাঁও কলেজের প্রভাষক অভিযোগ করেন- শনিবার কর্মস্থলে যাওয়ার সময় কপালে ‘টিপ’ পরার কারণে ফার্মগেট এলাকায় তাকে এক পুলিশ সদস্য হয়রানি ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, ওই পুলিশ সদস্য তাকে হুমকি দেয় এবং প্রতিবাদ করলে তার মোটরসাইকেল দিয়ে আঘাত করার চেষ্টা করে।
আরও পড়ুন: ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার: বিএনডব্লিউএলএ
১৬৯৮ দিন আগে
খাগড়াছড়িতে আগুনে কলেজ শিক্ষিকার মৃত্যু
জেলা সদরের কলেজ পাড়া এলাকায় আগুন লেগে এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে।
২১১৭ দিন আগে