শ্রমিক আহত
মাটি কাটতে গিয়ে পরিত্যক্ত বোমায় কোদালের আঘাত, বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার গনি ঢালির ভিটে নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৪৮) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৪৫)। তারা পেশায় মাটি কাটার শ্রমিক।
স্থানীয়দের বরাত দিয়ে পুরিশ জানায়, সকালে জাকির ও কাদের ওই ভিটায় মাটি কাটছিলেন। একপর্যায়ে মাটির আনুমানিক দেড় হাত গভীরে কোদাল দিয়ে আঘাত করলে সেখানে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, জাকিরের শরীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তারা দুজনেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে বোমাগুলো অনেক আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি পরিকল্পিত কোনো নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৬৩ দিন আগে
চট্টগ্রামে পোশাক কারখানার লিফট ছিঁড়ে ১৫ শ্রমিক আহত
মহানগরীর চান্দগাঁও থানায় কেডিএস গ্রুপের একটি পোশাক কারখানায় লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন।
২১৬৪ দিন আগে
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩
চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট কর্ণফুলী নদীর পাড়ে বাংলাবাজার এলাকায় মঙ্গলবার বিকালে একটি লাইটারেজ জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন।
২৩৬৮ দিন আগে
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
বাগেরহাট শহরের কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে কামরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
২৩৯২ দিন আগে