ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
যশোরে অনুমোদনহীন রঙ ব্যবহার করে শিশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
যশোরের শার্শায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন রঙ ব্যবহার করে তৈরি শিশুখাদ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ শিশুখাদ্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার নাভারণ বাজারের ব্যবসায়ী বিসমিল্লাহ স্টোরের মালিক বিল্লাল হোসেনকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নাভারণ বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন ঠিকানাবিহীন একটি কারখানায় তৈরি এসব খাদ্যপণ্য বিভিন্ন দোকানে সরবরাহ করছিলেন। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রঙ ব্যবহারের অভিযোগে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসব খাদ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দীর্ঘদিন এ ধরনের খাদ্য গ্রহণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনি জটিলতাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে।
বিসমিল্লাহ স্টোরের মালিক বিল্লাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় তাকে। একইসঙ্গে জব্দ করা খাদ্যপণ্য নষ্ট করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান ও পুলিশ উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. সেলিমুজ্জামান খান।
১৯ দিন আগে
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, দুই কারাখানায় জরিমানা
বগুড়ার কাহালু উপজেলায় লাচ্ছা কারখানায় অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বগুড়া জেলার কাহালু উপজেলার শেখাহার নামক স্থানে দুটি লাচ্ছা সেমাই কারখানায় অভিযানটি পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও মো. আশরাফুর রহমান।
আরও পড়ুন:স্বাস্থ্যবিধি ভঙ্গ: ঢাদসিকের অভিযানে ১৩ মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় জানায়, অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশ, হ্যান্ড গ্লাভস না পরা, মাথার ক্যাপ পরিধান না করা এবং মেঝেতে ময়দার খামি বানাতে দেখা যায়।
ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলা দায়ের করে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর মধ্যে সিয়াম লাচ্চা সেমাই ১৫ হাজার টাকা, নাইম রিমন লাচ্ছা সেমাই ৬০ হাজার টাকা।
১৮৫৮ দিন আগে