সাবেক রাষ্ট্রদূত
সৌদিতে সৈন্য পাঠানোর আগে গভীর বিশ্লেষণ প্রয়োজন: এম হুমায়ুন কবির
সৌদি আরবে বাংলাদেশি সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর বিশ্লেষণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
তিনি বলেছেন, মক্কা চুক্তিতে যুক্ত না হয়েও দ্বিপক্ষীয়ভাবে সৌদি আরবে সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মুসলিম বিশ্বের বিদ্যমান সংকট নিরসনে মক্কা চুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম হুমায়ুন কবির বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা চুক্তি মূলত দেশগুলোর নিজস্ব নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়োজনীয় কাঠামো এ চুক্তিতে রয়েছে কি না, তা নিয়ে সংশয় আছে। এ চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বের স্বার্থ কতটা সুরক্ষিত হবে, সেটিও অনিশ্চিত।
বাংলাদেশ ভবিষ্যতে মক্কা চুক্তিতে যুক্ত হবে কি না, তা একটি কঠিন সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আবেগের বশবর্তী না হয়ে গভীর চিন্তাভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সৌদি আরবে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না তা বিশ্লেষণের দাবি রাখে। প্রয়োজনে মক্কা চুক্তি না করে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক উপায়েও সৈন্য পাঠানো যেতে পারে।
বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে নতুন একটি অক্ষশক্তি গড়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক এই রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান সংঘাত নিরসনে পারস্পরিক সম্মান প্রদর্শন এবং হুতিদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুসলিম বিশ্ব বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন, কাশ্মির ও রোহিঙ্গা সংকটসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমরা নির্যাতিত, বাস্তুচ্যুত এবং অধিকারবঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, অভ্যন্তরীণ কোন্দল, শিয়া-সুন্নি সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতা মুসলিমদের নাজুক করে দিচ্ছে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ও ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) মতো সংস্থাগুলোও প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।
মুসলিম বিশ্বের অনৈক্যের সুযোগ নিয়ে ইসলামবিদ্বেষীরা ইসলামোফোবিয়া ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেদিন মুসলিমরা নিজেদের মধ্যকার দেয়াল ভেঙে এক কাতারে এসে দাঁড়াতে পারবে, সেদিন ইসলাম বিদ্বেষীদের সমস্ত অপপ্রচার তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
তিনি বলেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনে মক্কা চুক্তি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা দেখার বিষয়। সম্প্রতি তেহরানে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আলোচনা সৌদি-হুতি সংঘাত বন্ধের সম্ভাবনা তৈরি করলেও ইয়েমেনে হুতিদের ওপর সৌদি আরবের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আবারও উস্কে দিচ্ছে।
মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এক্ষেত্রে শ্রমবাজার সম্প্রসারণ, সৌদি বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহকে পরাজিত করে বিজয়ী হয় বিরোধী দল আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহের বিতার্কিকরা।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক এ কে এম মঈনুদ্দিন, সাংবাদিক ইমরুল কায়েস ও সাংবাদিক শাতিলা শারমিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
১৫ দিন আগে
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইলামের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক কূটনীতিক উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এই কূটনীতিক চলতি বছরের মার্চ মাসেও ঢাকা সফর করেছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে গভীর শোক জানান এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মাইলামের ছিল গভীর জ্ঞান ও অভিজ্ঞতা। ১৯৬২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়া এই পেশাদার কূটনীতিক ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার নিষ্ঠাবান নেতৃত্বে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ সংগঠনে উইলিয়াম বি মাইলামের অবদান স্মৃতি হয়ে থাকবে।
মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ নিয়ে দীর্ঘদিনের এক অভিজ্ঞ ও পরিচিত কূটনীতিকের জীবনাবসান হলো।
উল্লেখ্য, কর্মজীবন শেষে অবসর গ্রহণের পরেও মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মতামতধর্মী ত্রৈমাসিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেকটিভসের সম্পাদক ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’–এর প্রেসিডেন্টও ছিলেন তিনি। এছাড়া তিনি ওয়াশিংটন ডিসিভিত্তিক চিন্তনপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের সিনিয়র স্কলার ছিলেন।
২৬৭ দিন আগে
সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: মালয়েশিয়ায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যুতে হাইকমিশনের শোক
রাষ্ট্রদূত কায়সার মোর্শেদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
১০৮১ দিন আগে
ফিলিস্তিন সমস্যায় এবার আরব বিশ্ব নড়েচড়ে বসেছে: সাবেক রাষ্ট্রদূত
ফিলিস্তিন সমস্যায় এবার আরব বিশ্ব নড়েচড়ে বসেছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোনো বিভক্তি নেই, সবাই ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিন সমস্যা সমাধানে আরব বিশ্ব দোদুল্যমান। এখনও তারা জোটবদ্ধ হতে পারেনি। তবে এবার নড়েচড়ে বসেছে।’
শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার এফডিসিতে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এম. হুমায়ুন কবির এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই যুদ্ধের প্রতিক্রিয়ায় সৌদি আরব ও ইরানের মধ্যে কথোপকথোন শুরু হয়েছে, এটি ইতিবাচক। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ একটি সহিংস চক্রের মধ্যে পড়েছে। এই যুদ্ধে ফিলিস্তিনই ন্যায়ের পক্ষে আছে। এটি হঠাৎ কোনো ঘটনা নয়, দীর্ঘ বঞ্চনার প্রতিফলন। গাজায় আজ যে নৃসংশতা ও মানবিক বিপর্যয় ঘটেছে তার কোনো ব্যাখ্যা নেই।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে দুটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া উচিৎ। যাতে দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে। জাতিসংঘ ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নেই যারা ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে পারে। তাই বিশ্ব বিবেককে জাগ্রত করে ফিলিস্তিন -ইসরায়েল সংকট সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আরও পড়ুন: ফিলিস্তিনের কাছে মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ
১১১৪ দিন আগে
মাসুদ বিন মোমেন নতুন পররাষ্ট্র সচিব
দীর্ঘদিন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা এম শহিদুল ইসলাম অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত সচিব মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
২৫১০ দিন আগে