ডুবে মৃত্যু
কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা ওই গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)। তারা একজন আরেকজনের মামাতো ও ফুফাতো বোন।
স্থানীয় ও স্বজনদের থেকে জানা যায়, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
১২ দিন আগে
শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের সাড়ে ১৪ ঘণ্টা পর একটি পুকুর থেকে ভেসে ওঠা দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো: ওই গ্রামের হযরত আলীর ছেলে রোহান মিয়া (৭) ও এবাদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) দুপুর ১২টার দিকে শিশু দুটি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। রাত আড়াইটার দিকে স্থানীয় একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করেন।
স্থানীয় একটি সূত্রে জানা যায়, শিশু রোহান ও ইসমাইলের মাছ ধরার শখ ছিল। তবে সাঁতার ভালোভাবে না জানলেও মাঝেমধ্যে তারা জলাশয়ে মাছ ধরতে নামত।
মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলামান রয়েছে।
৫২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত স্মৃতি (২) ওই গ্রামের হাবিব আলীর মেয়ে।
শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে খেলছিল স্মৃতি। খেলার এক পর্যায়ে শিশুটি পাশে থাকা টিউবওয়েলের পানি জমে তৈরি হওয়া ডোবায় পড়ে মারা যায়। পরে বাড়ির লোকজন ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
মতলবে মেঘনায় ডুবে শিশুর মৃত্যু
১৪৬৭ দিন আগে
যমুনা নদীতে ডুবে তিন কলেজ ছাত্রীর মৃত্যু
যমুনা নদীতে গোসল করতে গিয়ে গাইবান্ধার সাঘাটায় সহোদর দুই বোন সহ তিন কলেজ ছাত্রী পানিতে ডুবে মারা গিয়েছে।
মঙ্গলবার বিকালে দুর্গম চরাঞ্চল কালুপাড়া এলাকায় যমুনা নদীতে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: যমুনায় নৌকা ডুবিতে আরও ৪ লাশ উদ্ধার
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, রংপুরের বাবুপাড়ার বাসিন্দা কলেজ ছাত্রী সওদা হক রিতু, ছোট বোন সারাহ হক প্রীতি ও কলেজ ছাত্রী অনামিকা গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে তারা মঙ্গলবার বিকালে সাঘাটা যমুনা নদীতে নৌকা ভ্রমন করে হলদিয়ার কালুরপাড়ায় যান।
আরও পড়ুন: কালীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
তিনি আরও জানান, নৌকাটি দুরে রেখে তারা নদীতে গোসল করতে নামেন। এসময় তারা তিনজনই পানিতে ডুবে যেতে থাকে। অবস্থার বেগতিক দেখে তারা হাত ধরাধরি করে চিৎকার করতে থাকে। দূর থেকে লোকজন ঘটনাস্থলে আসার আগেই তিন কলেজছাত্রী পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নাটোরে পদ্মা নদীতে নৌকা ডুবি: নিখোঁজ ২ ভাইয়ের সন্ধান মেলেনি
১৯৭৬ দিন আগে