মাদক চোরাচালান
কোস্ট গার্ডকে কার্যক্রম জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক চোরাচালান ও মানবপাচার রোধে কোস্ট গার্ডকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ সম্পর্কে জানান।
রাষ্ট্রপতি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং পানিদূষণ রোধে কোস্ট গার্ডের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
তিনি বলেন, দেশের বিস্তৃত উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমা সুরক্ষায় কোস্ট গার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ লক্ষ্যে বাহিনীটিকে আধুনিকায়ন এবং সদস্যদের উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল বলেন।
দেশের সমুদ্রসীমায় অবৈধ মাছ ধরার বিরুদ্ধেও কোস্ট গার্ডকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
বৈঠকে কোস্ট গার্ডের মহাপরিচালক বাহিনীর সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন টহল নৌযান ও আধুনিক উদ্ধারকারী হেলিকপ্টার সংগ্রহ এবং একটি এভিয়েশন উইং প্রতিষ্ঠার অগ্রগতির কথাও জানান তিনি।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন কোস্ট গার্ডের মহাপরিচালক। রাষ্ট্রপতি বাহিনীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে রাষ্ট্রপতির সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ দিন আগে
সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতায় ঢাকা-আঙ্কারা সমঝোতা স্মারক সই
সন্ত্রাস দমন, নিরাপত্তা সহযোগিতা ও মাদক চোরাচালান রোধে তুরস্কের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।
শনিবার (৮ জানুয়ারি) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লুর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই সমঝোতা সই হয়।
বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, আনসারকে আরও সমৃদ্ধ করার জন্য ট্রেনিং, ইন্টেলিজেন্ট শেয়ার, সাইবার ক্রাইম দমনের কথা বলেছি। তারা সবগুলোতেই একমত হয়েছেন।‘
মন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে একটি এমওইউ (সমঝোতা স্মারক) সাইন হয়েছে। এর মূল বিষয় ছিল- কাউন্টার টেরোরিজম (সন্ত্রাস দমন), সিকিউরিটি কো-অপারেশন (নিরাপত্তা সহযোগিতা) ও মাদক চোরাচালান রোধ। এগুলো নিয়েই এমওইউ সাইন হয়েছে।’
এই এমওইউর পর তারা তাদের সহযোগিতা আরও বাড়াবে বলে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন।
আসাদুজ্জামান খান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তারা (তুরস্ক) আগেও যেমন ভূমিকায় ছিলেন, এখনো তেমন শক্ত ভূমিকায় আছেন, আমাদের নিশ্চয়তা দিয়ে গেছেন।
মন্ত্রী বলেন, ‘তারা ভাসানচরে লোক পাঠাবেন। ভাসানচরে তারা কী করতে পারেন, সেটা অ্যাসেস (মূল্যায়ন) করে সেখানেও তারা সহযোগিতা করবেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিক।’
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়: সোলাইমান সয়লু
১৭২৪ দিন আগে
ইয়াবার নতুন রুট বিয়ানীবাজার
সিলেটের বিয়ানীবাজার সীমান্তে ইয়াবার নতুন রুটের সন্ধান পাওয়া গেছে। ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ, হাইলাকান্দি ও শিলচর জেলা হয়ে সিলেট সীমান্ত দিয়ে যেভাবে ইয়াবা প্রবেশ করছে তা উদ্বেগজনক।
২৪৩৪ দিন আগে
খুলনায় জুসের বোতলে আসছে ফেনসিডিল!
থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বেনাপোল ও সাতক্ষীরার সীমান্ত দিয়ে জুসের মধ্যে পাচার হয়ে খুলনায় ঢুকছে ফেনসিডিলের চালান।
২৪৬৩ দিন আগে