এসএম শফিউদ্দিন আহমেদ
স্ত্রীকে নিয়ে হজে রওনা হয়েছেন সেনাপ্রধান শফিউদ্দিন
সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ তার স্ত্রীকে নিয়ে শুক্রবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশত্যাগের আগে সেনাবাহিনী প্রধান সঠিকভাবে হজ পালন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলে।
ইসলামের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত হজ পালন শেষে আগামী মাসের ৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।
আরও পড়ুন: শান্তি মিশনে যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে গাম্বিয়া সফরে সেনাপ্রধান
ঢাকায় এসেছেন ভারতীয় সেনাপ্রধান
সৌদি আরবের উদ্দেশে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ
১১৬৮ দিন আগে
ঢাকায় এসেছেন ভারতীয় সেনাপ্রধান
ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সফরে এসেছেন। সোমবার (৫ জুন) বাংলাদেশের সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসেন।
ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
সফরকালে জেনারেল পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন।
সম্প্রতি সেনাপ্রধান এসএম শফিউদ্দিনের ভারত সফরের অনুসরণে বাংলাদেশে এ সফর করবেন জেনারেল পান্ডে।
সফরকালে ভারতের সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন।
বিজ্ঞপ্তিতে বরা হয়েছে, এই উচ্চ-পর্যায়ের আলোচনা ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন পুনর্নবীকরণের সুযোগ করে দেবে।
আরও পড়ুন: সোমবার ৩ দিনের বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় সেনাপ্রধান
ঢাকায় ভারতীয় সেনাপ্রধান
১১৮৭ দিন আগে
জেনারেল র্যাংক ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান
নবনিযুক্ত সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘জেনারেল’ র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস ইউএনবিকে বলেন, ‘নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান নতুন সেনাপ্রধানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।’
আরও পড়ুন: নতুন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ
তিনি বলেন, র্যাকং ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নতুন সেনাপ্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
শফিউদ্দিন আহমেদও ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: আল জাজিরার প্রতিবেদন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত: সেনাপ্রধান
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নির্দেশ সেনাপ্রধানের
এর আগে, ১০ জুন এসএম শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।
১৮৯৮ দিন আগে