নিকার
তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন
প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা আরও কার্যকর করতে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
তিনি বলেন, বৈঠকে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের পাশাপাশি প্রশাসনিক প্রয়োজনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
নতুন উপজেলা তিনটি হলো: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা। এছাড়া চট্টগ্রামের হালদা নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে।
৯ ঘণ্টা আগে
শাবিপ্রবিকে সিসিকের আওতায় আনার সিদ্ধান্ত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) সিটি করপোরেশনের আওতায় আনার জন্য সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী ও নিকার সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ শুরু
একই বৈঠকে দেশের তিনটি জেলায় নতুন করে আরও তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টি।
নতুন উপজেলাগুলো হচ্ছে, মাদারীপুরের ডাসার। কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর। বৈঠকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ। এছাড়াও দোহার পৌরসভার সীমানা যোগ-বিয়োগ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পড়ুন: শাবিপ্রবি উপাচার্য পদে ফের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
শাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
উল্লেখ্য, গতবছর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি নতুনভাবে সম্প্রসারণ হওয়ায় এর অন্তর্ভুক্ত করা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। পরবর্তীতে সিসিকের পরিধি সম্প্রসারণের জন্য ২০২০ সালের ৯ আগস্ট এক গণবিজ্ঞপ্তি জারি করে সিলেট জেলা প্রশাসন।
১৮০১ দিন আগে