রানওয়ে
সিলেটে বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে পাখি তাড়ানোর উদ্দেশ্যে ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রুবেল আহমদকে তাৎক্ষণিকভাবে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে টহলরত আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শটগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে লাগে।
এদিকে পাখি তাড়াতে সাধারণত গাড়ি থেকে নেমে গুলি ছোড়ার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট আনসার সদস্য গাড়িতে বসে গুলি ছোড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে হচ্ছে। আহত কর্মীর অবস্থা গুরুতর নয়।
তবে এ ঘটনায় কোনো গাফিলতি বা নিয়ম লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরিচালক।
৯ দিন আগে
প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ল রানওয়েতে, অক্ষত দুই পাইলট
জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও দুই পাইলট বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: অসৎ গোষ্ঠীর উসকানিতে কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা: আইএসপিআর
৫৭১ দিন আগে
২ ঘন্টা পর চালু শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে
প্রশিক্ষণ বিমানের চাকায় সমস্যা হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টা বন্ধ ছিল। রবিবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে বিকাল ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ ছিল। তবে এখন রানওয়ে চালু করা রয়েছে।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেয়ার সময় চাকা খুলে যায়। এর কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানটির চাকা মেরামতের কাজ শেষ হলেই আবার রানওয়ে খুলে দেয়া হয়।এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।
আরও পড়ুন: কুয়াশার কারণে শাহ আমানতে বিমান চলাচল ব্যাহত
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা
১৫২০ দিন আগে
কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার লক্ষ্যে সমুদ্র তীরবর্তী রানওয়ে সম্প্রসারণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন।
রবিবার সকালে প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্প্রসারণ কাজের শুভ সূচনা করেন।
বাংলাদেশে ইতিহাসে এই রানওয়েই হতে চলেছে সমুদ্র তীরবর্তী প্রথম রানওয়ে। এরফলে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার মূল ধাপে এগিয়ে যাওয়া সম্ভব হবে। স্থানীয় ফ্লাইটের পাশাপাশি এবং আন্তর্জাতিক ও বড় বিমানও এই রানওয়ে ব্যবহার করতে সক্ষম হবে।
আরও পড়ুন: কার্যকর অ্যান্টিবায়োটিক নিশ্চিতে প্রযুক্তি বিনিময়ের আহ্বান প্রধানমন্ত্রীর
মূলত হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের মতো সমুদ্র তীরবর্তী জমি পুনরুদ্ধারের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ সরকার। প্রকল্পটি শেষ হলে বড় আকারের বিমানগুলো এখানে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে।
সরকারি সূত্র অনুযায়ী, ১৮৫ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্প কক্সবাজার এবং পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নে সহায়তা করবে।
আরও পড়ুন: আবারও কক্সবাজারের সৈকতে বিশাল মৃত তিমি
সিঙ্গাপুর ও হংকংয়ের মতো পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে মেগা পরিকল্পনার আওতায় সরকার বর্তমানে কক্সবাজারে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্প সম্পন্ন করার মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালে ১০ মে ধরা হলেও, ২০২৩ সালের শেষ নাগাদ বিমানবন্দরটি প্রস্তুত করার লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে।
১৮৬৪ দিন আগে