যুগ্ম সচিব
আগামী ২ মাস দেশে জ্বালানি সংকট হবে না: যুগ্ম সচিব
আগামী ২ মাস দেশে কোনো জ্বালানি সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রায় ৫ লাখ লিটার অবৈধভাবে মজুদ করা তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আজকের দিনে ডিজেল মজুদ রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, ফার্নেস অয়েল আছে ৭৭ হাজার ৫৪৬ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং জেট ফুয়েল আছে ১৮ হাজার ২২৩ টন।
মজুদের যে পরিসংখ্যান দেওয়া হলো, এটা দিয়ে কতদিন চলবে—এ বিষয়ে মুখপাত্র বলেন, আমি আগেই আপনাদের বলেছি, অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের আগামী দুই মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদের বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে; আর ডিজেল আজকের দিনে খুবই পর্যাপ্ত। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি।
তিনি বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে, যুদ্ধ পরিস্থিতির গতিপ্রকৃতি দ্রুত পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে, আমাদের ইনশাল্লাহ আগামী দুই মাসে কোনো জ্বালানি সংকট নেই।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) অপরিশোধিত তেল সংকটের বিষয়ে যুগ্ম সচিব বলেন, ইস্টার্ন রিফাইনারি আমাদের জ্বালানি তেলের একমাত্র শোধনাগার, যেখানে আমরা বছরে প্রায় ১৫ লাখ টনের মতো তেল পরিশোধন করি। এখন এই ১৫ লাখ টন আসলে আমাদের মোট জ্বালানি তেলের চাহিদার পাঁচ ভাগের এক ভাগের মতো। তো আমি প্রথম দিন থেকে বলছি যে, আমরা পরিশোধিত তেল আমদানি করি। আপনারা জানেন যে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় অপরিশোধিত তেলের যে অংশ হরমুজ দিয়ে আসে, সৌদি আরব এবং আরব আমিরাত থেকে তা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পরে মার্চ মাসে আমাদের যে শিডিউলটা ছিল, সেটা আমরা আনতে পারিনি। আর এপ্রিল মাসেও একই অবস্থা চলছে। কিন্তু আমাদের কাছে মোটামুটি আগের যে মজুদ ছিল, সেটা দিয়ে আমরা ইআরএলকে চালু রেখেছি।
তিনি জানান, ইআরএলের চারটি ইউনিট আছে। ওই চারটি ইউনিটের মধ্যে আপনারা জানবেন যে, একেকটা একেক ধরনের উৎপাদন করে। দুইটি ইউনিট পুরোদমে এখনও চালু আছে। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা পাব, আশা করছি ২০ তারিখ নাগাদ আমাদের অপরিশোধিত তেলের একটা জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে রওনা হয়ে লোহিত সাগর হয়ে ভিন্ন চ্যানেলে এপ্রিলের শেষ দিকে বা মে মাসের এক-দুই তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ইআরএল চালু রাখব।
মনির হোসেন চৌধুরী বলেন, আপনাদের মাধ্যমে একটু জনগণকে আশ্বস্ত করতে চাই যে, ইআরএলের বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না। কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত তেল আমাদের হাতে আছে। ইআরএলের কাজ তো পরিশোধন করা। ফলে পরিশোধিত তেল যখন আমার হাতে আছে, ইআরএলের বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না।
৪০ মিনিট আগে
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
উপসচিব ও সমপর্যায়ের ১৯৪ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্ম সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য ২৪তম ব্যাচকে বিবেচনা করা হয়েছে। এর আগে, বাদ পড়া অন্যান্য ব্যাচের কয়েকজন ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: পদোন্নতি পেয়ে সচিব হলেন সাত কর্মকর্তা
প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে পাঠাতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম, ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নতুন করে এই এই কর্মকর্তারা পদোন্নতি পাওয়ায় প্রশাসনে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়াল ১০৩৫-এ।
৩৯১ দিন আগে
অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা
৮৯ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
আরও পড়ুন: যোগ্যদের পদোন্নতি দিন: সেনা কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন আসাদুল ইসলাম
প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হচ্ছে: প্রতিমন্ত্রী
১৬৮০ দিন আগে