আমন্ত্রণ
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণপত্র এসেছে। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।’
আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় ভারতে চলমান আন্দোলন, দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা আমাদের এই অঞ্চলে স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই চাই।
ভারতের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা আশা করব, একটি গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান বিবেচনায় নিয়ে দ্রুত সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে।
এ সময় সাংবাদিকরা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়া আন্দোলন এবং পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পুরো অঞ্চলে স্থিতিশীলতা বজায় থাকুক—এই নীতিতেই বিশ্বাসী।
৪ দিন আগে
সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর কাছে যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এ বিষয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরেও আগ্রহ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
২১ দিন আগে
প্রধান উপদেষ্টাকে তাজউদ্দিনের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন সোহেল তাজ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন সোহেল তাজ ও তার বোন শারমিন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানান তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ ও একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে শারমিন আহমেদ প্রধান উপদেষ্টাকে তার লেখা বই 'তাজউদ্দিন আহমেদ: নেতা ও পিতা' (নেতা ও বাবা)-এর একটি কপি উপহার দেন। বইটিতে তার পিতার জীবন ও রাজনৈতিক উত্তরাধিকারের বিশদ বর্ণনা রয়েছে।
১৯২৫ সালের ২৩ জুলাই জন্মগ্রহণকারী তাজউদ্দিন আহমেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন।
৩৭৫ দিন আগে
ড. ইউনূসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেশটি সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানী এই আমন্ত্রণ জানান।
আলজেরিয়ার প্রধানমন্ত্রীকেও বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক গভীর করার লক্ষ্যে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর অনুরোধ জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং আগামী মার্চে তাদের জ্বালানিমন্ত্রী ঢাকা সফর করবেন।
তিনি বলেন, টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক্স পণ্যসহ বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির পরিকল্পনা করছে আলজেরিয়া।
প্রধান উপদেষ্টা কাউন্সিল অব ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচনে বাংলাদেশের পক্ষে আলজেরিয়ার সমর্থন কামনা করেন।
২০২৬-২০২৭ মেয়াদে 'সি' ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আরও কর্মী নিতে আমিরাতের প্রতি ড. ইউনূসের আহ্বান
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ২০২৮-২০৩০ মেয়াদের জন্য নির্বাচন ২০২৭ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ২০৩১-২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন উপস্থিত ছিলেন।
৫১৮ দিন আগে
বাংলাদেশে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রে ৫৫ কোম্পানিকে আমন্ত্রণ
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান ব্যাপক সাড়া ফেলবে।
সোমবার (১১ মার্চ) ঢাকায় পেট্রোবাংলার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘দরপত্র আরও আকর্ষণীয় করতে এ বছর, আমরা কিছু নতুন বিষয় চালু করেছি- যেমন ব্রেন্টের সঙ্গে গ্যাসের দাম সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতি বছর সর্বোচ্চ ৭৫ শতাংশ ব্যয় পুনরুদ্ধারের বিষয়টিও যুক্ত করা হয়েছে।’
‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৪-এর অধীনে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান’ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। যেখানে পেট্রোবাংলা আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে (আইওসি) আমন্ত্রণ জানিয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানিসচিব মো. নুরুল আলম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
আরও পড়ুন: অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা
রবিবার বিদেশে বাংলাদেশি মিশনসহ স্থানীয় সংবাদপত্র এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার ওয়েবসাইটে দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি জমা দেওয়ার জন্য চলতি বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস দেওয়া হয়েছে।
দরপত্র অনুসারে, মোট ২৪টি অফশোর ব্লক- যার মধ্যে নয়টি অগভীর ব্লক- এবং ১৫টি গভীর সমুদ্র ব্লক দরপত্রের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নয়টি অগভীর সমুদ্র ব্লক হলো এসএস-০১, ০২, ০৩, ০৫, ০৬, ০৭, ০৮, ১০, ১১ ও ১৫টি গভীর সমুদ্র ব্লক হলো ডিএস-০৮, ০৯, ১০, ১১,১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২২।
দরদাতা এককভাবে বা অন্যান্য কোম্পানির সঙ্গে এক বা একাধিক ব্লকের জন্য দরপত্র আহ্বান করতে পারেন।
দরপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সফল দরদাতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে।
তৌফিক এলাহী চৌধুরী জানান, সম্ভাব্য দরদাতা হিসেবে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এমন ৫৫টি আইওসিকে দরপত্রের আমন্ত্রণ পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ভূ-রাজনীতি সম্পর্কে একটি প্রশ্ন এড়িয়ে গেছেন যা নিলাম রাউন্ডে আইওসির অংশগ্রহণের একটি কারণ হতে পারে।
নসরুল হামিদ বলেন, এটি একটি উন্মুক্ত আহ্বান এবং যোগ্য কোম্পানি যেকোনো ব্লকের জন্য দরপত্র জমা দিতে পারবে। আগ্রহী দরদাতাদের নিয়ে রমজানের পর একটি প্রাক-নিলাম সভার আয়োজন করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: অফশোর তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান ১০ মার্চ
৮৬৮ দিন আগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন।
ব্রাসেলজে চলমান তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্ট্রিয়াল ফোরামের বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ভিয়েতনাম,বেলজিয়াম, চেক ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. হাছানের বৈঠক
ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ ৫০ বছরের সম্পর্ককে আরও জোরদার করতে পররাষ্ট্রমন্ত্রী হাসানকে শিগগিরই ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে শুক্রবার জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।
আরও পড়ুন: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং: সাংবাদিকতার আড়ালে আবারও গণমাধ্যমের স্বীকৃতির অপব্যবহার
৯০৬ দিন আগে
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ চীনের
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিংয়ে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'চীন আমাদের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সফর করার বিষয়ে আলোচনা চলছে।’
আরও পড়ুন: সুন্দরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষিকা নিহত
দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে গভীর আলোচনা হয়েছে বলে জানান তিনি।
চীনা কর্তৃপক্ষ জানায়, চীন বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা, ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় দৃঢ়ভাবে সমর্থন দেয়।
এর আগে ২০১৯ সালের ১-৬ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দালিয়ানে ১৩তম গ্রীষ্মকালীন দাভোস ফোরামেও অংশ নিয়েছিলেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: নেত্রকোণায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে পুলিশসহ নিহত ২
সিংড়ায় সিএনজি অটোরিকশায় চাঁদা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ
৯১১ দিন আগে
হাছান মাহমুদকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন জয়শঙ্কর
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে সুবিধাজনক সময়ে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।
সোমবার (১৫ জানুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এ আমন্ত্রণ জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আমন্ত্রণ গ্রহণ করে শিগগিরই দিল্লি সফর করবেন বলে জানান।
আরও পড়ুন: হাছান মাহমুদকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
তিনি জানান, ভারতেই তার প্রথম দ্বিপাক্ষিক সফরের পরিকল্পনা করছেন। তবে সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এই সফরের লক্ষ্য কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।
এছাড়াও, মাহমুদ এই সপ্তাহে উগান্ডায় একটি বহুপাক্ষিক সফর শুরু করতে চলেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর হাছান মাহমুদের প্রথম কূটনৈতিক বৈঠক ছিল ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ।
আরও পড়ুন: নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ডিক্যাব
তিনি উল্লেখ করেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম যারা নির্বাচন কাভার করতে ঢাকা সফর করেছেন তারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলন ও প্রতিবাদের নামে অগ্নিসংযোগ করছে এবং যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে ইন্ধন দেয় তাদের সঙ্গে কোনো আলোচনা করা যাবে না।
আরও পড়ুন: যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের সঙ্গে সংলাপ হবে না: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
নতুন পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বার্তার জন্য ভারত সরকার এবং ড. জয়শঙ্করকে ধন্যবাদ জানান।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান।
টুইটারে শেয়ার করা এক বার্তায় তিনি বলেন, 'ভারত-বাংলাদেশ মৈত্রী (বন্ধুত্ব) আরও গভীর করতে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
আরও পড়ুন: পূর্ব-পশ্চিমের সব দেশ আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক: পররাষ্ট্রমন্ত্রী
৯২৪ দিন আগে
মন্ত্রিসভা গঠনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের আস্থা অর্জন করায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
বুধবার (১০ জানুয়ারি) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, আজ বিকালে শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে আসলে তিনি এ আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত তারিকুলের
বিকালে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুলের তোড়া দিয়েও শেখ হাসিনাকে স্বাগত জানান।
প্রেস সচিব সংবাদ ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
তিনি বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই বিজয় জনমতের প্রতিফলন।
আরও পড়ুন: পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপ্রধান বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও অগ্রগতির পক্ষে রায় দিয়েছে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর নবনিযুক্ত সিজিএস-পিএসও’র সাক্ষাৎ
পাশাপাশি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: যীশু খ্রীষ্ট শান্তি ও সত্যসন্ধানী ছিলেন: রাষ্ট্রপতি
৯২৯ দিন আগে
প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সিইসিসহ অন্যদের আমন্ত্রণ জানাল রাশিয়ার নির্বাচন কমিশন
আগামী মার্চে অনুষ্ঠেয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন রুশ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
রুশ ফেডারেশনের ইসির একজন সদস্য এবং প্রতিনিধি দলের প্রধান আন্দ্রেই শুতভ বলেন, ‘রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আমরা বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং ব্যক্তিগতভাবে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আগামী ১৭ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ নির্বাচন কমিশনের
ঢাকায় রুশ দূতাবাসের এক প্রতিবেদনে বলা হয়, 'এই আমন্ত্রণ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হয়েছে।’
কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে রুশ প্রতিনিধিদলের বৈঠকের সময় এই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয় বলে উল্লেখ করেন শুতভ।
এর আগে ক্যামেরুন, কম্বোডিয়া, মিয়ানমার, নামিবিয়া, সার্বিয়া, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে ও সিআইএস ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি গত সেপ্টেম্বরে রাশিয়ান ফেডারেশনের চারটি নতুন অঞ্চলের নির্বাচনে কাজ করা বিদেশি বিশেষজ্ঞরা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ পেয়েছেন।
ফেডারেশন কাউন্সিল ২০২৪ সালের ১৭ মার্চ নির্বাচন করার কথা রয়েছে।
আরও পড়ুন: কোনো কেন্দ্রে জাল ভোট হলে প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হবে: নির্বাচন কমিশনার
রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ১৫, ১৬ ও ১৭ মার্চ তিন দিনের জন্য ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট পদে এটিই হবে প্রথম তিন দিনের নির্বাচন।
আন্দ্রেই শুতভ বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, অনেক নাগরিকের জন্য, নির্বাচন একটি ছুটির দিন এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট।
শুতভ বলেন, 'নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা বলতে গেলে আমি উল্লেখ করতে চাই, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতো আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এটি বড় ধরনের সুবিধা, কারণ আমরা যে ভোটকেন্দ্রগুলোতে গিয়েছিলাম সেখানে ভোটাররা নিরাপদ বোধ করেছিলেন।’
আরও পড়ুন: ভালো নির্বাচন না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে: নির্বাচন কমিশনার
৯৩১ দিন আগে