ডিবেট ফর ডেমোক্রেসি
মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত: নাজনীন আহমেদ
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা এড়াতে আগেই মজুরি বোর্ড গঠন করে মালিক, শ্রমিক ও সরকারে একত্রে বসে আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) এফডিসিতে পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজি এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সিপিডি নির্বাহী পরিচালক বলেন, শুধু মজুরি বাড়িয়েই পোশাক শ্রমিকদের সুরক্ষা সম্ভব নয়। কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সদাচরণসহ সুন্দর কাঠামো থাকতে হবে।
মজুরি বোর্ড আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত উল্লেখ করে তিনি বলেন, মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকার একত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত ছিল ।
নাজজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনমান নির্বাহের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে। যেকোনো অস্থিরতা ক্রেতাদের আস্থা কমিয়ে দেয়।
ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো নেওয়া অর্ডার নির্ধারিত সময়ে সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি হতে পারে। কোনোভাবেই সহিংসতা সৃষ্টি করে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোনো পক্ষের ইন্ধন থাকলে মালিক—শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারসহ সকল পক্ষকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকিও বাড়ছে, যার প্রভাব পড়তে পারে রপ্তানিতে।
তিনি বলেন, অস্থিতিশীলতা চলতে থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। এ খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রতিটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শ্রমিকদের চলমান আন্দোলন স্বতঃস্ফূর্ত কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলছে। আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ ধরনের অপচেষ্টা হলে কঠোর হাতে দমন করা উচিত।
‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক হোসাইন শাহাদাত, সাংবাদিক মো. আতিকুর রহমান ও বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
৩ দিন আগে
সৌদিতে সৈন্য পাঠানোর আগে গভীর বিশ্লেষণ প্রয়োজন: এম হুমায়ুন কবির
সৌদি আরবে বাংলাদেশি সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর বিশ্লেষণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির।
তিনি বলেছেন, মক্কা চুক্তিতে যুক্ত না হয়েও দ্বিপক্ষীয়ভাবে সৌদি আরবে সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মুসলিম বিশ্বের বিদ্যমান সংকট নিরসনে মক্কা চুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারবে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম হুমায়ুন কবির বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মক্কা চুক্তি মূলত দেশগুলোর নিজস্ব নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়োজনীয় কাঠামো এ চুক্তিতে রয়েছে কি না, তা নিয়ে সংশয় আছে। এ চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্বের স্বার্থ কতটা সুরক্ষিত হবে, সেটিও অনিশ্চিত।
বাংলাদেশ ভবিষ্যতে মক্কা চুক্তিতে যুক্ত হবে কি না, তা একটি কঠিন সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আবেগের বশবর্তী না হয়ে গভীর চিন্তাভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সৌদি আরবে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না তা বিশ্লেষণের দাবি রাখে। প্রয়োজনে মক্কা চুক্তি না করে সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক উপায়েও সৈন্য পাঠানো যেতে পারে।
বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে নতুন একটি অক্ষশক্তি গড়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সাবেক এই রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান সংঘাত নিরসনে পারস্পরিক সম্মান প্রদর্শন এবং হুতিদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুসলিম বিশ্ব বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন, কাশ্মির ও রোহিঙ্গা সংকটসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমরা নির্যাতিত, বাস্তুচ্যুত এবং অধিকারবঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, অভ্যন্তরীণ কোন্দল, শিয়া-সুন্নি সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতা মুসলিমদের নাজুক করে দিচ্ছে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ও ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) মতো সংস্থাগুলোও প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না।
মুসলিম বিশ্বের অনৈক্যের সুযোগ নিয়ে ইসলামবিদ্বেষীরা ইসলামোফোবিয়া ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেদিন মুসলিমরা নিজেদের মধ্যকার দেয়াল ভেঙে এক কাতারে এসে দাঁড়াতে পারবে, সেদিন ইসলাম বিদ্বেষীদের সমস্ত অপপ্রচার তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
তিনি বলেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনে মক্কা চুক্তি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, তা দেখার বিষয়। সম্প্রতি তেহরানে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের আলোচনা সৌদি-হুতি সংঘাত বন্ধের সম্ভাবনা তৈরি করলেও ইয়েমেনে হুতিদের ওপর সৌদি আরবের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আবারও উস্কে দিচ্ছে।
মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এক্ষেত্রে শ্রমবাজার সম্প্রসারণ, সৌদি বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহকে পরাজিত করে বিজয়ী হয় বিরোধী দল আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহের বিতার্কিকরা।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক এ কে এম মঈনুদ্দিন, সাংবাদিক ইমরুল কায়েস ও সাংবাদিক শাতিলা শারমিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
১৭ দিন আগে
নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব: বিইআরসি চেয়ারম্যান
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করে ঘাটতি মিটিয়ে দেশে চলমান বিদ্যুৎ সংকট কাটানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ’ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘দ্রুতই দেশের চলমান জ্বালানি সংকট নিরসনের সম্ভাবনা নেই। তবে সরকারের পলিসি সাপোর্ট অব্যাহত থাকলে দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করে ঘাটতি মিটিয়ে সংকট কাটানো সম্ভব। এতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।
‘সরকারকে এজন্য নীতি সহায়তা প্রদান করে কম সুদে ঋণের ব্যবস্থার মাধ্যমে সুষম সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে শিল্প প্রতিষ্ঠানের মালিকসহ অনেকেই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উৎসাহিত হবে। তাই আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মিশ্র জ্বালানি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, বিগত সময় কুইক রেন্টালের নামে কিছু ব্যক্তিকে সুবিধা দিয়ে অনিয়ম করেছিল ফ্যাসিস্ট সরকার। কুইক রেন্টালের মেয়াদ ৩ বছর হওয়ার কথা, যার দাম ছিল ১৬ টাকা। কিন্তু ইনভেস্টমেন্ট রিকভারি হয়ে যাওয়ার পরেও নবায়নের সময় শুধু অপারেশনাল এক্সপেন্ডিচারের ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ না করে প্রায় পূর্বের মূল্যেই বিদ্যুৎ কেনা হয়েছিল। তাই কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
৭২ দিন আগে
মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা, বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী মরহুম আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মকবুল-আশুরা ট্রাস্টের আয়োজনে মোহাম্মদপুরের শেরশাহসুরী রোডের জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডের জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জের ফাতেমা (রা.) মহিলা আলীম মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া শেষে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মকবুল-আশুরা ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের ফাতেমা (রা.) মহিলা আলীম মাদ্রাসার ৩৪৩ জন, পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭ জন এবং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
ঢাকায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় মরহুমের জ্যেষ্ঠ পুত্র হাসান আহমেদ চৌধুরী কিরণ, ছোট ছেলে হোসেন আহমেদ চৌধুরী কাজল, পরিবারের অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও মকবুল-আশুরা ট্রাস্টের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্মগুণে বেঁচে থাকে। ক্ষমতা ও ধন-দৌলত যা-ই থাকুক, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু এক অনিবার্য সত্য।
তিনি বলেন, মানুষ বেঁচে থাকা অবস্থায় তার মহৎ কাজগুলোর জন্যই স্মরণীয় হয়ে থাকে। তাই জীবদ্দশায় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, তিনি ও তার পরিবার মরহুম বাবার সামাজিক উন্নয়নের লক্ষ্যে অসমাপ্ত ইচ্ছাগুলো পূরণে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবেন।
৭৬ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল এবং গণতন্ত্রের পরিবর্তে দলটি ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছিল। তার ভাষ্য, জুলাই গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিকভাবে চূড়ান্ত পরাজয় হয়েছে।
তিনি বলেন, শুধু দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতেই ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়া হচ্ছে, যা ‘একটি রাজনৈতিক ভাওতাবাজি’।
শনিবার (১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং ‘এক ব্যক্তির পূজার’ মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল।
তিনি বলেন, রাজনীতি ও রাষ্ট্রক্ষমতা এক বিষয় নয়। রাজনীতির সঙ্গে রাষ্ট্রক্ষমতা, সাংস্কৃতিক ও আর্থিক ক্ষমতা, সফট পাওয়ার, আন্তর্জাতিক লবিং এবং জনগণের গ্রহণযোগ্যতার মতো বিষয় জড়িত। তাই শুধু নির্বাচনের ফল দিয়ে রাজনৈতিক জয়-পরাজয় নির্ধারণ করা যায় না।
তার ভাষ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের ফল আওয়ামী লীগের পক্ষে গেলেও সেটিকে রাজনৈতিক অর্জন বলা যায় না। তার মতে, গণতন্ত্র থেকে ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়াই ছিল দলটির সবচেয়ে বড় রাজনৈতিক ভুল।
জুলাই গণহত্যার পর আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইয়ের মতো আরেকটি ঘটনা যদি ঘটে, যেখানে একটি গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, সেইখানে যদি আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শক্তি, তারা যদি কোনোভাবে বিজয়ী হয়ে আসে, তাহলেই তারা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে বাংলাদেশে। এর বাইরে আমার মনে হয় তাদের আসলে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই।’
শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ‘তাহলে কালকে আসতেছে না কেন দেশে? কালকেই আসুক, ডিসেম্বর কেন লাগবে?’
ইশরাকের দাবি, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে। নিজেদের সম্পদ ও অস্তিত্ব রক্ষার পাশাপাশি অনুসারীদের মধ্যে আশার সঞ্চার করতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
তবে তিনি বলেন, আওয়ামী লীগের সামাজিক অবস্থান পুরোপুরি শেষ হয়ে যায়নি। সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে দলটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান এখনও রয়েছে। তাই আগামী দিনের রাজনীতিতে এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যত বিভেদ সৃষ্টি হবে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ তত বাড়বে। এ সুযোগ কোনোভাবেই দেওয়া উচিত নয়।
আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশত্যাগের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, পরাজয় নিশ্চিত দেখে তারা সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটি আওয়ামী লীগের ‘কাপুরুষোচিত’ রাজনৈতিক পরিচয়ের প্রকাশ।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের শেখ হাসিনা ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করার প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু এখানে তো পরাজিত হয়েছে আওয়ামী লীগ! সন্ত্রাসী তো তারা! ফাঁসির কাষ্ঠে ঝুলবে তারা!’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিকরা বিজয়ী হন।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল এবং সাংবাদিক জাকির হোসেন লিটন। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
১০৬ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যুতে ডিবেট ফর ডেমোক্রেসির শোক
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী আজওয়াত তাওসিফ রিয়াসাত ও লাবিব ওয়াদি সোপানের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শুক্রবার (২২ মে) বিকেলে মুন্সীগঞ্জের দেওভোগে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান এই দুই শিক্ষার্থী।
রিয়াসাত ছিলেন মেজর (অব.) মো. ফজলী মুকিত ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আসফিয়া তাসনিম নীতার দুই সন্তানের মধ্যে দ্বিতীয়। অন্যদিকে, সোপান মুন্সীগঞ্জের বাসিন্দা প্রয়াত মোস্তাকুর রহমানের ছোট ছেলে।
তারা দুজনই ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ (শনিবার) ঢাকার মিরপুরে নামাজে জানাজা শেষে রিয়াসাতকে বনানী সেনা কবরস্থানে দাফন করা হয়। একইদিন মুন্সীগঞ্জের দেওভোগ মসজিদে জানাজা শেষে সোপানকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
১৭৭ দিন আগে
প্রকৃত মুক্তিযোদ্ধাদের খলনায়ক বানিয়েছিল আওয়ামী লীগ: হাসান হাফিজ
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়করণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খলনায়ক বানিয়েছিল।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান হাফিজ বলেন, আওয়ামী লীগ একাই দেশ স্বাধীন করে নাই। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রির মাধ্যমেই গলদটা শুরু হয়েছে। বিগত সময়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিকৃষ্টভাবে দলীয়করণ করেছে। স্বার্থ হাসিলের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের তারা খলনায়ক বানিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল।
তিনি বলেন, ‘বিরোধী মতকে কথায় কথায় স্বাধীনতাবিরোধী বলা হতো। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের সকল অবৈধ সুবিধা বাতিল করতে হবে। আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে কুক্ষিগত করে পারিবারিকীকরণ করেছিল। এমনকি, তারা নামমাত্র মূল্যে গণভবন লিখে নিয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রনয়ন করতে হবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘এ দেশে যাতে আর কখনও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মুক্তির আন্দোলন শেষ হয়নি। শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হওয়ার আগপর্যন্ত মুক্তির আন্দোলন চালিয়ে যেতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা একটি মানচিত্র, একটি পতাকা, একটি ভূখন্ড পেলেও স্বাধীনতার সুফল এখনও পুরোপুরি অর্জিত হয়নি। স্বাধীনতার অঙ্গীকার অনুযায়ী এখনো সাম্য ও মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন করা যায়নি। সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যায়নি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করা সম্ভব হয়নি। যে তালিকা আছে সেই তালিকায় ৮ থেকে ১০ শতাংশ ভূয়া মুক্তিযোদ্ধা রয়েছে। ১৪ লাখ সরকারি চাকরিজীবির মধ্যে ৯০ হাজার ৫২৭ জন মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরিতে কর্মরত ৮ হাজার জনের সনদই সন্দেহজনক। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
কিরণ বলেন, মুক্তিযোদ্ধদের সঠিক তালিকা প্রণয়ন করে এর সঠিক সংখ্যা জাতিকে জানাতে হবে। স্বাধীনতার প্রকৃত সুফল পেতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাস থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগাতে হবে। অতীত অভিজ্ঞতাকে মাথায় রেখে বর্তমান ও ভবিষ্যতের রাজনীতি পরিচালনা করতে হবে, যাতে এদেশে আর কোন স্বৈরাচার ফ্যাসিস্টের আবির্ভাব না ঘটে।
তিনি আরও বলেন, ৭১ ও ২৪ একই সুতায় গাঁথা হলেও ২৪—এর গণঅভ্যুত্থান ও ৭১—এর মুক্তিযুদ্ধকে মুখোমুখি করা ঠিক হবে না। মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার অপপ্রয়াস করেছিল একটি গোষ্ঠী। ২৪-এর জুলাই অভ্যুত্থানে সেই অপশক্তির পতন ঘটেছে।
স্বাধীনতার সুফল নিশ্চিত করতে আইনের শাসন, মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি তরুণ প্রজন্মের মাঝে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
স্বাধীনতা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হন।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক মো. আল-আমিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
২৩২ দিন আগে
এতদিন ব্যবসায়ীরা ডিমে বেশি মুনাফা করেছে: বাণিজ্যমন্ত্রী
এতদিন ব্যবসায়ীরা ডিমে বেশি মুনাফা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ব্যবসায়ীরা এতদিন ডিমে বেশি মুনাফা করেছে। দেশে প্রতিদিন ৪ কোটি ডিমের চাহিদা আছে। মাত্র ৬১ হাজার ডিম আমদানির সঙ্গে সঙ্গে বাজারে ডিমের মূল্য কমে আসে।
শনিবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোক্তা অধিকার সচেতনতাবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: টিসিবির স্মার্ট কার্ড স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে: বাণিজ্যমন্ত্রী
১০৮৭ দিন আগে
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে: কৃষিমন্ত্রী
আগামী ৩-৪ বছরের মধ্যে সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘বর্তমান সরকার সবার জন্য নিরাপদ খাবারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করছে। সেজন্য, নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে।’
শনিবার ঢাকায় এফডিসিতে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ নিয়ে’ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ২টি জেব্রা অসুস্থ, মেডিকেল বোর্ডের জরুরি সভা
১৭৫১ দিন আগে
চতুর্থ শিল্প বিপ্লবের বড় চ্যালেঞ্জ দুর্নীতি: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। শিক্ষা ও প্রযুক্তির প্রসার ঘটিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বস্থরের দুর্নীতিকে প্রতিকার করা জরুরি। বড় বড় প্রকল্পগুলো দুর্নীতি, লুটপাট ও অপচয়ের সুযোগ করে দিচ্ছে। দুর্নীতি একটি ব্যাধি। সমাজে দুর্নীতি আছে এবং আমরা এটি নিয়ে চিন্তিত। অসহিষ্ণুতা নয় আইনের প্রয়োগের মাধ্যমে দুর্নীতি হ্রাস করা হবে।’
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এফডিসিতে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি’ নিয়ে ছায়া সংসদে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
দুর্নীতি প্রতিরোধে দুদকসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদার করা হচ্ছে জানিয়ে মান্নান বলেন, হাইটেক পার্কে যেসব ব্যত্যয় ঘটেছে তা দূরীকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্চ শিক্ষার প্রসারে সরকার আন্তরিক এবং সেজন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। অটোমেশন বা যান্ত্রিকীকরণ প্রক্রিয়ায় পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। তবে এটি সত্য যে মেশিনের পিছনে যে মানুষ সেখানে আমাদের ঘাটতি আছে।
আরও পড়ুন: সৃষ্টিশীল শিক্ষার্থী গড়ে না উঠার কারণ খুঁজতে হবে: পরিকল্পনামন্ত্রী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশও চতুর্থ শিল্প বিপ্লবে পথ চলা শুরু করেছে। কিন্তু দ্রুত গতির চতুর্থ শিল্প বিপ্লবের সাথে বাংলাদেশ কতটা যুক্ত হতে পারছে সেটি হচ্ছে আলোচনার বিষয়।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে দ্রুতগতির ইন্টারনেট, মেশিন টু মেশিন যোগাযোগ, বিগ ডাটা, রিয়েল টাইম ডাটা, কৃত্তিম বুদ্ধিমত্তা, আধুনিক রোবটিক্স, ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টিং, স্বয়ংক্রীয় গাড়ি ইত্যাদি বিষয় চলে আসে। কিন্তু এগুলির কোনটিতেই এখনো আমরা আশানুরূপ অবস্থান তৈরি করতে পারিনি।
চৌধুরী কিরণ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইন্টারনেট সুবিধা। অথচ ইন্টারনেট গতিতে বাংলাদেশ সুদান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, উগান্ডার মতো দেশের চেয়েও পিছিয়ে আছে। মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। ইন্টারনেট গতিতে বাংলাদেশের পিছনে রয়েছে আফগানিস্তান ও ভেনেজুয়েলা। তবে বাংলাদেশের সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে অনলাইন সেবা চালু হয়েছে। চালু হয়েছে ৯৯৯ ও ৩৩৩ এর মতো জরুরি সেবা কার্যক্রম, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন মার্কেটিং ইত্যাদি কার্যক্রম।
অনুষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ১০টি সুপারিশ উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ফখরুলের টিকা দুর্নীতির অভিযোগ কাল্পনিক: কাদের
দুর্নীতির অভিযোগে ৮ জনের ব্যাংক হিসেব জব্দের আদেশ
১৮৮৫ দিন আগে