পুরোহিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দিরের পুরোহিতকে রাতভর নির্যাতন, পরিবার থেকে টাকা আদায়ের অভিযোগ
রাজধানীর ওয়ারী থানার নারিন্দা রোডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরিকে (২৫) রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তাকে উলঙ্গ করে ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে পরিবারের সদস্যদের কাছ থেকে ২৬ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে ৮টার দিকে আহত অবস্থায় সুভাষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত সুভাষ দেউরির গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানায়। তিনি ওয়ারীর নারিন্দা এলাকায় মো. সেলিম হোসেনের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
আহতের বন্ধু দুর্জয় সাহা জানান, ‘আমি আর সুভাষ এক বাসাতেই থাকি। রাত সাড়ে ৯টার দিকে বাসায় আসার পরে আমি সুভাষকে দেখিনি। ভেবেছি, ওর কোনো কাজে হয়তো বাইরে গিয়েছে। বিষয়টা সেভাবে অতটা গুরুত্ব দিইনি। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে সুভাষ আমাকে ওর নম্বর থেকে কল দিয়ে কিছু টাকা দিতে বলে, কিন্তু আমার কাছে টাকা না থাকায় দিতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা বন্ধুরা মিলে কাল রাতে ব্রাজিলের খেলা দেখে সারা রাত ঘুরাঘুরির পর ভোর সাড়ে ৫টার দিকে বাসায় আসার পথে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছে দেখি, আমার বন্ধু গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে; তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম। ওর কাছে মোবাইল, মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে ও এখানেই চিকিৎসাধীন আছে।’
তিনি আরও বলেন, ‘সুভাষ গুরুতর আহত হওয়ার পরও কিছু কথা আমাকে বলতে পেরেছিল। সে বলেছিল, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করা হয়েছিল এবং তাকে ব্ল্যাকমেইল করে তার পরিবারের সবার কাছ থেকে টাকা চাইতে বলেছিল। সে যদি টাকা না দেয়, তবে তার সেই নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানিয়েছিল তারা।’
আহতের বোন জয়া বলেন, ‘রাত ১টার দিকে আমি আমার ভাইকে কল দিই। কিন্তু সেই কলটি আমার ভাই না ধরে অজ্ঞাত এক ব্যক্তি ধরে আমাকে ৩০ হাজার টাকা পাঠাতে বলে। পরে ফোন কেটে দেয়। কিন্তু আমার কাছে এত টাকা ছিল না। বিষয়টি আমি পরিবারের সবাইকে জানাই। পরে জানতে পারি, পরিবারের সবার কাছেই নাকি টাকা চাওয়া হয়েছে। এরপর আমার ভাইয়ের নম্বর থেকে রাত আড়াইটার দিকে কল আসে এবং আমার ভাই কাঁদো কাঁদো সুরে টাকা দিতে বলে। এও বলে, টাকা না দিলে নাকি ওকে মেরে ফেলবে।’
তিনি আরও বলেন, ‘ওদের মধ্যে একজনের নম্বর দিয়ে দেয়। আমি রাতে টাকা ম্যানেজ করে ওই নম্বরে ২৬ হাজার টাকা পাঠিয়ে দিই। তারপর আমার ভাইয়ের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। আমার ভাই এখন ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরি নামের এক পুরোহিতকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
১৭ দিন আগে
ইমাম-পুরোহিতদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের হাতে সম্মানি তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সরকারের এই উদ্যোগের আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও পালকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানি প্রদান করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের প্রাথমিক পর্যায়ে প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ থেকে ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।
১২৫ দিন আগে
ফ্রান্সের ক্যাথলিক চার্চের ৩ হাজার যাজক শিশু নির্যাতনকারী
ফ্রান্সের রোমান ক্যাথলিক চার্চগুলোর মধ্যে যৌন নিপীড়ন পরীক্ষা করে একটি স্বাধীন কমিশন বলেছে যে,গত ৭০ বছরে চার্চে কাজ করেছে এমন দুই-তৃতীয়াংশ (প্রায় তিন হাজার) যাজক শিশু নির্যাতনের সাথে জড়িত ছিলেন।
জার্নাল ডু ডিমানচে পত্রিকায় রবিবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে কমিশনের সভাপতি জিন-মার্ক সাওভা এই তথ্য দেন।
কমিশনটি ২১/২ বছর ধরে তদন্ত করছে।এর পূর্ণাঙ্গ ফলাফল মঙ্গলবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসী বিরোধী অভিযানে আটক ৪০০০
সাক্ষাৎকারে সাওভা যৌন নির্যাতনের শিকারদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি,কিন্তু বলেছেন যে প্রতিবেদনে একটি নতুন অনুমান অন্তর্ভুক্ত রয়েছে।
শিশু নির্যাতনকারীদের তদন্তকারী কমিশনের কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা -১৯৫০ থেকে ১১ হাজার ৫০০ যাজক এবং গির্জার লোকদের মধ্যে তিন হাজার জনকে মূল্যায়ন করেছি। এর মধ্যে দুই-তৃতীয়াংশ ডায়োসেসান যাজক।’
আরও পড়ুন: ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১১৬
তিনি বলেন, ২২টি মামলা অভিযোগকারীদের কাছে পাঠানো হয়েছে, যেগুলো এখনও চলতে পারে। সাওভি বলেন, ৪০টিরও বেশি অভিযোগ যা বিচারের জন্য খুব পুরানো কিন্তু সন্দেহভাজনদের সাথে জড়িত যারা এখনও জীবিত রয়েছে তাদের বিষয়টি চার্চের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পত্রিকাটি তাকে উদ্ধৃত করে বলেছে, ১৯৫০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত, চার্চটি ভুক্তভোগীদের প্রতি সম্পূর্ণ উদাসীন,তাদের অস্তিত্ব নেই,শিশুদের ওপর যে কষ্ট দেয়া হয় তা উপেক্ষা করা হয়েছে।
তিনি বলেন,আমাদের উদ্দেশ্য হল সমস্ত অপরাধীদের ধরন ও কারণগুলো চিহ্নিত করা এবং সমস্ত পরিণতি তুলে ধরা।
আরও পড়ুন: কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ৪৮ লাখ ছাড়াল
১৭৪৭ দিন আগে