তানজানিয়া
তানজানিয়ায় আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রবিবার (১১ অক্টোবর) দেশে ফেরার পর হশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংসদযরত সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পিকারসহ পুরো প্রতিনিধিদলকে স্বাগত জানান।
সম্মেলনে আন্তর্জাতিক এই সংসদীয় সংস্থায় দুটি গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন হাফিজ উদ্দিন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির স্থলাভিষিক্ত হন।
একই দিনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নিয়োগ আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরদার করেছে।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি সদস্য দেশ রয়েছে। এই গ্রুপের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব পালন আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে দেশটির ভূমিকা ও প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলে বিএনপির সাতজন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সচিব ছিলেন।
৮ দিন আগে
সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক
চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক গুরনাহ। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি যুক্তরাজ্য ভিত্তিক এই লেখককে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।
সুইডিশ একাডেমি বলছে, উপনিবেশবাদের প্রভাব নিয়ে আপসহীন ও সহনুভূতিশীল লেখনির স্বীকৃতি স্বরূপ আব্দুর রাজ্জাক গুরনাহকে এ পুরস্কার দেয়া হয়েছে।
গুরনাহ ১৯৪৮ সালে জানজিবারে জন্মগ্রহণ করেন। তবে কিশোর বয়সেই শরণার্থী হিসেবে তিনি যুক্তরাজ্যে যান। সম্প্রতি কেন্ট বিশ্ববিদ্যায়ের উত্তর উপনিবেশবাদ সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নেয়া এই অধ্যাপক ১০টি উপন্যাসের লেখক। এগুলোর মধ্যে রয়েছে প্যারাডাইস, বাই দ্য সি ও ডেজারশন।
আরও পড়ুন: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
১৮৩৭ দিন আগে