সিজেএফডি
সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ
ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং আরটিভির বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি মোর্শেদ নোমান (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান) এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এম এ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন— মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা), শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।
এর আগে সিজেএফডির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মুজিব মাসুদ। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মাসুমুর রহমান খলিলী ও সাইফ ইসলাম দিলাল।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন অনুপ দস্তগীর, শাহেদ সিদ্দিকী, মোমেনা আক্তার পপি, সাইফ উদ্দিন, মুমিন উদ্দিন খালেদ প্রমুখ।
২২ ঘণ্টা আগে
সাংবাদিক মোস্তফা কাজলের মৃত্যুতে সিজেএফডির শোক
ঢাকার চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ সাংবাদিক এটিএম মোস্তফা কাজল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি।
মোস্তফা কাজলের মৃত্যুতে সিজেএফডি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রোকন।
সাংবাদিক মোস্তফা কাজল ২০১৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আপ্যায়ন সম্পাদক ও ২০২০-২১ সালে বিটভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)’-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন।
আরও পড়ুন: সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক
১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে মোস্তফা কাজলের সাংবাদিকতা শুরু। পরে দৈনিক মানবজমিন ও দৈনিক ভোরের ডাকে কাজ করেন।
সিজেএফডি নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
৪৬৫ দিন আগে
সিজেএফডির নতুন কমিটি : মামুন আবদুল্লাহ সভাপতি, তৌহিদ সম্পাদক
বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র (সিজেএফডি) নতুন কমিটি (২০২১-২০২২) গঠিত হয়েছে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মামুন আবদুল্লাহ (আজকের পত্রিকা) ও তৌহিদুর রহমান (ইটিভি)।
শুক্রবার মতিঝিলের সন্দ্বিপ ভবনে সিজেএফডি এর নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী ও অনুপ খাস্তগীর।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে শিবু কান্তি দাস (দৈনিক পূর্বকোণ), যুগ্ম সম্পাদক রিশাদ হুদা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), অর্থ সম্পাদক মোমেনা আক্তার পপি ( দৈনিক বাংলাদেশের খবর ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি ) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইকবাল করিম নিশান (জিটিভি)।
আরও পড়ুন: স্বাস্থ্য বিটের সাংবাদিকদের সংগঠন 'হেলথ জার্নালিস্টস অব বাংলাদেশ'র কার্যনির্বাহী কমিটি গঠন
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাইফুল ইসলাম দিলাল (ইটিভি), সায়েম টিপু (কালের কন্ঠ), মুজিব মাসুদ (যুগান্তর), শাহেদ সিদ্দিকী ((ইন্ডিপেন্ডেন্ট টিভি), শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), মোর্শেদ নোমান (বিজনেস স্ট্যান্ডার্ড)।
এর আগে সিজেএফডির ২০তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি শাহেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন সাধারণ সদস্যদের সম্মতিতে অনুমোদন দেয়া হয়।
সিজেএফডির সাধারণ সম্পাদক মোর্শেদ নোমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, আনিস আলমগীর, অনুপ খাস্তগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, মামুন আবদুল্লাহ, ফাহিম আহমেদ, সায়েম টিপু, শামীম জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন, সিজেএফডির সিনিয়র সদস্য এস এ এম মাহফুজুর রহমান, এনামুল হক, সন্তোষ শর্মা, রহিম শাহ, খোকন বড়ুয়া, রুবাইয়াত সুলতানা সাকি, সোমা চাকমা প্রমুখ।
আরও পড়ুন: ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ১৭ অক্টোবর
একদিনে দেশে করোনায় ৭ মৃত্যু
১৭০২ দিন আগে