রাজারবাগ পুলিশ লাইন
রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ঢামেক থেকে নিহত সাকিবুলের বাবা আব্দুল করিম জানান, আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার নাই গাড়ি গাড়ি এলাকায়। বর্তমানে অমি শান্তিবাগে পরিবার নিয়ে থাকি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
২ দিন আগে
প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী পালন করছে ডিএমপি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২২৫০ দিন আগে
পুলিশের জন্য ৫৬ লাখ টাকায় ভারত থেকে ৬ ঘোড়া আমদানি
বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহারেরর জন্য ভারত থেকে ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে।
২২৫৩ দিন আগে
পুলিশকে জনবান্ধব হতে বললেন প্রধানমন্ত্রী
পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে যেকোন অপরাধ নির্মূল করা সম্ভব।
২২৮৪ দিন আগে