ঢাকা-কলকাতা রুট
মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ শিগগিরই ঘোষণা হবে: দীনেশ ত্রিবেদী
ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ট্রেনটি চালুর নির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা সম্ভব হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, এখন আমরা এরোপ্লেনে যাই, সেটি হচ্ছে একটি আলাদা ক্লাস। সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ মানুষ সড়ক ও রেল দিয়ে যাতায়াত করে। আমি তো রেলমন্ত্রী ছিলাম। রেলমন্ত্রী মানে সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, রেল মাঝে যে কারণেই হোক, বন্ধ ছিল। কিন্তু মালবাহী ট্রেন বন্ধ হয়নি। আমি শুনলাম যে অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। সেটি খুবই ভালো কথা। তার মানে বাণিজ্য চলছে।
মালবাহী ট্রেনের এই অগ্রগতিকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভাবতে হবে কীভাবে সড়ক, রেল আর জলের এই ট্রেড আরও এগিয়ে নিয়ে যেতে পারি।
মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, মনে হচ্ছে খুব শিগগিরই আমরা একটা ভালো খবর দিতে পারব, মৈত্রী এক্সপ্রেসের।
তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে, একটি শুভ খবর আসছে। সেটি খুব শিগগিরই আসবে। এ ব্যপারে যত দ্রুত সম্ভব চেষ্টা করা হচ্ছে।
এছাড়া ট্রেনটি চালুর নির্দিষ্ট তারিখ যেকোনো সময় ঘোষণা করা হতে পারে বলেও জানান হাইকমিশনার। তিনি বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চালুর বিষয়ে খুব শিগগিরই আমরা একটা ফিক্সড ডেট দিয়ে দিতে পারব। এ ব্যাপারে মিটিং চলছে।
দুই দেশের যোগাযোগব্যবস্থা আরও সহজ করার বিষয়ে আলোচনার কথা জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, মন্ত্রী মহোদয় একটা কথা বললেন যে, একটি রুটে এখন ছয় ঘণ্টা, সাত ঘণ্টা লাগছে, কীভাবে তিন ঘণ্টা কমানো যায়। এ ব্যাপারে পদ্মা ব্রিজ নিয়ে টেকনিক্যালি কথা হয়েছে।
৬ ঘণ্টা আগে
২১ অক্টোবর থেকে ঢাকা-কলকাতা রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে এবং কলকাতা বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভিসা সংক্রান্ত সকল ধরনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি বৃহস্পতিবার ও শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন সকাল ১১টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতায় ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া সাত হাজার ২২৬ টাকা এবং রিটার্ন ভাড়া ১২ হাজার ৭৩৩ টাকা নির্ধারণ করেছে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কলকাতা রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে।
আরও পড়ুন: কক্সবাজার রুটে ইউএস বাংলার ফ্লাইট শুরু ১ জুন
ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
ঝড়ের কারণে ঢাকা থেকে ফিরে এসেছে ইউএস বাংলার ফ্লাইট
১৭৮৭ দিন আগে