কুড়িগ্রাম
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙন, এক সপ্তাহে গৃহহীন ৫০ পরিবার, ঝুঁকিতে শতাধিক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতি ও ঘুঘুমারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে গত এক সপ্তাহে অন্তত ৫০টি পরিবার গৃহহীন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙনের ফলে প্রায় ৪০০ মিটার এলাকাজুড়ে বসতভিটা ও শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন। ইতোমধ্যে অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে নতুন করে আরও শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম (৪৫) বলেন, নদীভাঙনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। কোথায় যাব, কী করব বুঝতে পারছি না।
স্থানীয় বাসিন্দা কাশেম আলী (৫৫) বলেন, এক এক করে সব জমি-ঘর নদীতে চলে যাচ্ছে, আমরা এখন নিঃস্ব।
কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের পানির স্তর কমে গেলে ভাঙনের প্রবণতা বেড়ে যায়। নদীর চ্যানেল সরু হয়ে যাওয়া এবং পাড়ের মাটির গঠন দুর্বল থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তিনি ভাঙনকবলিতদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
রৌমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমান আলী বলেন, ইতোমধ্যে ৫০টি পরিবার বসতভিটা হারিয়েছে এবং আরও শতাধিক পরিবার ঝুঁকিতে রয়েছে। ভাঙন প্রতিরোধে বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামে জাতীয় সংগীত অবমাননা করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে মো. আলম মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও কটুক্তি করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার গোপালপুর ঝান্ডারের মোড় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আলম মিয়া উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও একই ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: উত্তরায় চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত গণমাধ্যম কর্মকর্তা ও ডিআইও-১ মো. আলমগীর হোসেন জানান, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. আলম মিয়া গত ৩ থেকে ৪ দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যঙ্গ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উসকানি দেওয়াসহ কটুক্তি করেছেন তিনি। এজন্য নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত ৯টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল আলম মিয়া।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
৪০২ দিন আগে
কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ কৃষকের লাশ ২ দিন পর উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ডুবে নিখোঁজের দুই দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার থেতরাই ইউনিয়নের জুয়ান সতরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়ে।
নিহত কৃষক বদিউজ্জামান (৫৫) উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নগর পাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল হালিম জানান, শনিবার (২৩ অক্টোবর) ভোররাতে থেতরাই ইউনিয়নের জুয়ান সতরা এলাকায় এক কিলোমিটার দূরে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি লাশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে ওই কৃষকের স্বজনরা নিখোঁজ বদিউজ্জামানের লাশ শনাক্ত করেন।
আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার
উল্লেখ্য, গত বুধবার দুপুর আড়াইটার দিকে চর জুয়ানসতরা থেকে গরুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে তিস্তা নদীর স্রোতে ডুবে যান কৃষক বদিউজ্জামান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয় তাকে। নিখোঁজের দুই দিন পর আজ ভোররাতে ঘটনাস্থল থেকে প্রায় পৌনে এক কিলোমিটার ভাটিতে তার লাশ ভেসে উঠে।
আরও পড়ুন: জৈন্তাপুরে রেস্টুরেন্ট কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
১৬১৬ দিন আগে