ফলাফল প্রকাশ
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাসের হার কমেছে।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
ঘোষিত ফল অনুযায়ী, এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ২২ হাজার ৩৫৬ কম।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬ হাজার ৯ জন।
এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৭১.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮শতাংশ, সিলেট বোর্ডে ৫৮.৩৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ এবং সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন।
আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।
অন্যদিকে, ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।
অর্থাৎ ছাত্রদের তুলনায় ৭৭ হাজার ১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। পাসের হারেও ছাত্রদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
এছাড়া, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জন এবং ছাত্রী ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন।
ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন এবং ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। সাধারণ শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।
ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭০ শতাংশ এবং ছাত্রীদের ৬৭ দশমিক ৯১ শতাংশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলে বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রীদের ৮৩ দশমিক ৭০ শতাংশ।
মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।
বিদেশের নয়টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৪ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৪৮ জন। পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
প্রকাশিত ফলাফলের তথ্যমতে, বিদেশের দুটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। একটি প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হয়নি। এসব কেন্দ্রে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাসে দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ এবং চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কারণে কিছু বোর্ডের পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নে বিলম্ব হয়। এ কারণে এবার ফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে।
এবারই প্রথম পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব শর্ট কোড ১৬১৪০-এর মাধ্যমে এসএমএসে ফল জানতে পারবে।
এর আগে, গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রকাশ-সংক্রান্ত প্রস্তুতি সময়মতো শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছিল।
১৩ দিন আগে
এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার সকাল ১০টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন।
ফলাফল একযোগে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস সার্ভিসের মাধ্যমে পাওয়া যাবে।
ফলাফল জানার প্রক্রিয়া
শিক্ষার্থীরা অফিশিয়াল শিক্ষা বোর্ড রেজাল্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘SSC/Dakhil’ পরীক্ষা নির্বাচন করে, বছর ২০২৬ ও সংশ্লিষ্ট বোর্ড বেছে নিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়া এবং সিকিউরিটি ক্যাপচা পূরণ করে তাদের ফলাফল দেখতে পারবে।
এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফোনের মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী পাঠাতে পারে: ‘SSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে।
দাখিল পরীক্ষার্থীরা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর, রোল নম্বর ও বছর লিখে ‘Dakhil’ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল দেখতে পারবে।
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ‘SSC’ টাইপ করে বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর, রোল নম্বর ও বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে পারবে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফল পাওয়া যাবে না।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট সেকশন থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে।
পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
এর আগে, গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রকাশ-সংক্রান্ত প্রস্তুতি সময়মতো শেষ না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছিল।
১৪ দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে ভিসি জানান, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ ভাগ পরীক্ষার্থী পঞ্চাশের ওপর নম্বর পেয়েছে।
তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এদের মধ্যে যারা স্নাতকে ভর্তি হতে পারবেন না, তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি হতে পারবেন।
উপাচার্য জানান, আগে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি করা হতো, যে কারণে অনেকেই বলত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যায়। এখন থেকে আর কেউ বলতে পারবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
দশ বছর পর এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৪২৩ দিন আগে
এসএসসির ফলাফল প্রকাশ আজ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করা হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে।’
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে শিক্ষা ক্যাডারের ১৬৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দুপুর ১২ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল কাল
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। সংক্ষিপ্ত পাঠ্যসূচি নিয়ে তিনটি ইলেকটিভ বিষয়ে গ্রুপভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
১৬৯৭ দিন আগে
জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট ((juniv-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়।
ডি ইউনিটে মোট আসন সংখ্যা ৩২০ টি। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৬০ টি করে আসন রয়েছে। মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীদের ফলাফল পিডিএফ ফাইল আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পৃথকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ভর্তি সম্পর্কিত সকল তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রসঙ্গত, এবছর ‘ডি’ ইউনিটে ৩২০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৯ হাজার ২২৬ টি। সে হিসেবে প্রতিটি সিটের বিপরীতে ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুন: জাবি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা: নওফেল
জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
১৭৪৬ দিন আগে