সবুজ অর্থনীতি
পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদ ভবনে স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎ ব্যবস্থাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু একটা বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারব। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেক উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘লুই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন আমাদের গণতন্ত্রের প্রতীক। আর সেই ভবনের ছাদে সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে নেতৃত্ব কিংবা নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলন হতে হবে।’
১৩ দিন আগে
সবুজ অর্থনীতি ও কৃষি খাতে কাজ করতে আগ্রহী বাংলাদেশ-তানজানিয়া
অফিসিয়াল যোগাযোগ স্থাপনের মাধ্যমে কৃষি, সবুজ অর্থনীতি এবং অন্যান্য অর্থনৈতিক খাতে এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তানজানিয়া ।
বাংলাদেশের মৎস্য খাত, জাহাজ নির্মাণ শিল্প এবং উদ্যানপালন খাত সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছে তানজানিয়া। বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে ব্যবসায়ী প্রতিনিধিদলের বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন তারা।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তানজানিয়ার প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী মাশিম্বা মাশৌরি এনদাকি এবং ব্লু ইকোনমি ও ফিশারিজমন্ত্রী আবদুল্লাহ হুসেন কম্বো পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং বৃহত্তর সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করেন।
দুই মন্ত্রী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সভায় যোগ দিতে ঢাকা সফর করছেন।
ড. মোমেন সফররত মন্ত্রীদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বর্ণনা দেন।
তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অসামান্য আর্থ-সামাজিক উন্নয়ন করেছে।
আরও পড়ুন: বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি
১৬৬৪ দিন আগে