ট্রেন যোগাযোগ
আড়াই ঘণ্টা বিঘ্ন থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ফেনী রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এর ফলে অন্তত ৮০০ যাত্রী আটকা পড়েন।
শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
রেলওয়ে সূত্রের বরাতে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ২২ মিনিটে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
রেলওয়ে কর্মকর্তাদের তথ্যমতে, ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে মোটরে আগুন লাগার মতো লক্ষণ দেখা দিলে কর্তৃপক্ষ ট্রেনটিকে স্টেশনের ডাউন লাইনে থামিয়ে দিতে বাধ্য হয়।
দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় নারী, শিশু এবং বয়স্ক যাত্রীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করেন।
লাকসাম থেকে চট্টগ্রামগামী যাত্রী এনামুল হক জানান, তিনি সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনে উঠেছিলেন এবং ফেনী স্টেশনে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। তবে অনেক যাত্রীই ট্রেন ছেড়ে সড়কপথে বিকল্প মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নেন।
স্টেশন মাস্টার হারুন জানান, ইঞ্জিনের ত্রুটি মেরামত এবং ইঞ্জিন প্রতিস্থাপনের পর ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।
৬ দিন আগে
মিরসরাই ইকোনমিক জোনসহ সব অর্থনৈতিক অঞ্চলে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ
মিরসরাই ইকোনমিক জোনসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের (ইকোনমিক জোন) সঙ্গে ট্রেন যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
ইউএনবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেন,
মিরসরাইয়ের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই, তবে আমরা মিরসরাইকে আলাদাভাবে দেখছি না— সার্বিকভাবে দেশের সব ইকোনমিক জোনের জন্যই একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি ইকোনমিক জোন থেকে যেন সরাসরি ট্রেন লাইন সংযুক্ত থাকে, যাতে পণ্য পরিবহন সহজ হয়।
আরও পড়ুন: অদক্ষ কর্মীদের কারণে ইসলামী ব্যাংকের বার্ষিক ক্ষতি ১৫০০ কোটি টাকা
তিনি আরও বলেন, বর্তমানে ট্রাকে করে পণ্য ট্রেন পর্যন্ত নিয়ে যেতে হয়। আমরা এমন ব্যবস্থা করতে চাই, যাতে মিরসরাইসহ সব ইকোনমিক জোন থেকে সরাসরি ট্রেনে পণ্য বা কনটেইনার তোলা যায়।
এতে সময় ও খরচ দুটোই কমবে, একই সঙ্গে শিল্পকারখানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মিরসরাই ইকোনমিক জোনে ট্রেন ও সড়ক— উভয় সংযোগ থাকবে কিনা জানতে চাইলে শেখ মঈনুদ্দিন বলেন, অবশ্যই থাকবে। আমরা এমন একটি মাস্টার প্ল্যান করছি, যেখানে মিরসরাইসহ দেশের সব ইকোনমিক জোনের সঙ্গে ট্রেন, সড়ক ও বন্দর যোগাযোগ সরাসরি যুক্ত থাকবে। এতে জাতীয় পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, রপ্তানি ও পণ্য পরিবহন ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।
২৬০ দিন আগে
৫ ঘণ্টা বন্ধের পর নাটোরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু
নাটোরের তেবাড়িয়া রেলগেট এলাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় এ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস অতিক্রমকালে রেলগেট ভেঙে একটি মিনি ট্রাক লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।
তিনি বলেন, এ ঘটনার পর নাটোর স্টেশনসহ বিভিন্ন স্টেশনে অন্তত পাঁচটি আন্তনগর ট্রেন আটকা পড়ে।
অশোক চক্রবর্তী বলেন, সকাল ৯টার দিকে রেললাইন থেকে ট্রাক সরানোর পর এ জেলার সঙ্গে আবার ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।
তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৩
চাঁদপুর-সিলেট আন্তনগর ট্রেন এখনও স্বপ্ন!
১৬৬৩ দিন আগে