হুথি হামলা
সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
দম্মাম বিমানবন্দরে হামলাসহ সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায় এবং সৌদি সরকার ও জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে।
পাশাপাশি বাংলাদেশ অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ এবং কূটনৈতিক উপায়ে পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
গত বুধবার সন্ধ্যায় দম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুজন নিহত এবং দুই বাংলাদেশি নাগরিকসহ আটজন আহত হন।
আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
আহতদের পরিচয় প্রকাশ করে গতকাল (বৃহস্পতিবার) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১২ দিন আগে
সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশায়েত শহরে সম্প্রতি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,আমরা উদ্বিগ্ন যে এই ধরনের অসংবেদনশীল কাজ দেশটির নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
সৌদি আরবের নিরাপত্তার জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।এছাড়া শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আঞ্চলিক প্রচেষ্টার প্রতি অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে মন্ত্রনালয়।
আরও পড়ুন: সৌদিতে বিনিয়োগে অভিবাসীদের জন্য নতুন সুযোগ
সৌদিতে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তা চায় বাংলাদেশ
১৭৭৩ দিন আগে