র্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো র্যাব-৫-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকার একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেওয়ালের পাশে সন্দেহজনকভাবে একটি ব্যাগ পড়ে রয়েছে। পরে গতকাল (বুধবার) সন্ধার সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে একটি কাপড়ের বাজারের ব্যাগ থেকে ১টি দেশীয় বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৩০ দিন আগে
নাটোরে আটক ৬, সার জব্দ
বোরো মৌসুমে নাটোরের জন্য উত্তোলন করা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার পাচারের সময় ছয়জনকে আটক করেছে র্যাব র্যাব। এ সময় তিনটি ট্রাকে থাকা এক হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বামিহাল-শেরপুর সড়কে বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান। আটক ব্যক্তিরা নাটোরের নামে উত্তোলন করা সার কালোবাজারির মাধ্যমে নাটোরের সার ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে রাতের অন্ধকারে পাচার করছিল। সারগুলো সিংড়া উপজেলার জামতলী বাজারে পাঠানোর জন্য ভুয়া চালান তৈরি করে কথিত সার ব্যবসায়ী তুলা মিয়া সেগুলো বগুড়ার ধুনটে পাচার করছিল।
এ ঘটনায় ট্রাকের ছয় চালক ও সহযোগীকে আটক করে জব্দ করা সারসহ বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: আটক ৪, লঞ্চ জব্দ
বরিশালে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৩ ঘণ্টা পর আবার আটক
১৬০৪ দিন আগে