ট্রাকচালক
কুমিল্লায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুমিল্লার লালমাইয়ে আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হরিশ্চর রেলগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় আবদুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবদুর রশিদ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে।
আটকরা হলেন: পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের আল আমিন (৩৬)।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
১৮ দিন আগে
যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকের মৃত্যু
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকচালক মনোয়ার হোসেন (৩৪) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান (২৮) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমরা ট্রাক নিয়ে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে পৌঁছাই। রেললাইন পার হওয়ার সময় যশোরগামী ট্রেনের ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক ছিটকে রেললাইনে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসীর অভিযোগ, ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় চালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি।
তারা আরও জানান, আকিজ রিসোর্সের কয়লার ডিপো থেকে কয়লা লোড করতে হলে যশোর-খুলনা রেললাইন পার হতে হয়। কিন্তু সেই ক্রসিংয়ের স্থানটি অরক্ষিত, যে কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, দুর্ঘটনার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই রুটে কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
১৪৮ দিন আগে
শেষ রক্ষা হলো না, যশোরে আটক সেই ঘাতক ট্রাকচালক
তেল না পেয়ে ফিলিং স্টেশন ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাকের চাকায় হত্যার ঘটনার হোতা ট্রাকচালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর একটি দল। এর আগে, বেনাপোল থেকে ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (২৯ মার্চ) বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নড়াইলে আনার প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্টরা।
আজ (রবিবার) বিকেলে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল (শনিবার) দিবাগত রাতে তেল না পেয়ে ট্রাকচালক সুজাতকে কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদ ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে পাম্পের অদূরে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করে পালিয়ে যায়।
এর আগে, গতকাল (শনিবার) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল সেতু এলাকায় নাহিদ ও জিহাদ মোল্যাকে ট্রাকচাকা দিয়ে পালিয়ে যান সুজাত।
ট্রাকচাপায় নিহত নাহিদ উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেননি পাম্পটির ব্যবস্থাপক নাহিদ। তেল না পেয়ে ট্রাকচালক তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ট্রাকচাপা দিয়ে নাহিদকে হত্যা করার হুমকি দেন সুজাত। পরে রাত ২টার দিকে মোটরসাইকেলে চড়ে নিজ গ্রামে যাচ্ছিলেন নাহিদ ও পাম্পের কর্মচারী জিহাদ। পাম্প থেকে একটু দূরে গেলে পেছন থেকে এসে সুজাত তাকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ। গুরুতর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত নাহিদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় জেলার সকল পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি।
পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিটু জানান, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক নাহিদ হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১৯০ দিন আগে
ঝিনাইদহে বটগাছ থেকে ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৭ জুন) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মধু ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুকুর পাড়ের বটগাছের ডালে মধুর লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মধুর ছোট ভাই পরশ জানায়, মধু প্রায় পাঁচ-ছয় মাস ধরে বিকাশ কুমার নামের এক ব্যক্তির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহকরছিলেন। গত কয়েক মাস ধরে তার বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল। যে কারণে প্রায় ২ থেকে ৩ মাস ধরে সে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সোমবার বিকালে পরিবারের সদস্যদের ফোন করে বলে, ‘আমার ভুল হয়ে গেছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস।’
চাচাতো ভাই এনামুল জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মধু তার মামাতো ভাই রমজান হোসেনেরসঙ্গে ছিলেন। পরদিন সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর-পশ্চিম পাশে বড় পুকুরের ধার ঘেঁষে একটি বটগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
৪৭৫ দিন আগে
অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে সাগর নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
নিহত ট্রাকচালক সাগর পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৮০৩) চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চালক সাগরের মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সাগরের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৫০, নিখোঁজ অনেক
৮৭৭ দিন আগে
খিলগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে ট্রাকচালক আহত
রাজধানীর খিলগাঁওয়ে এক ট্রাকচালককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ মার্চ) এলাকার আমুলিয়া বাইকদিয়ায় এ ঘটনা ঘটে।
আহত আলম (৪৮) খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
আহতের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আমুলিয়া বাইকদিয়ায় আলমের ট্রাক লক্ষ্য করে ৮-১০ জন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে তারা ট্রাকের জানালার কাঁচ ভেঙে ফেলে। সে সময় আলম গাড়ি চালানো বন্ধ করলে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার ডান পায়ে গুলি করে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় দুর্বৃত্তের হাতে যুবক খুন
৯৩৯ দিন আগে
মাগুরায় ট্রাকচাপায় ট্রাকচালক নিহত
মাগুরার-ফরিদপুর সড়কে ট্রাকের চাপায় মোমিন ব্যাপারী নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের যমুনা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সে মাগুরা শহরের ভায়না শান্তিবাগ এলাকার মকছেদ ব্যাপারীর ছেলে।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
এ বিষয়ে মাগুরার রামনগর হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন রহমান বলেন, নিহত মোমিন নিজেও একজন ট্রাকচালক।
তিনি বলেন, সকালে ঘন কুয়াশার মধ্য দিয়ে হেটে রাস্তা পারাপার হতে গিয়ে ফরিদপুরগামী অন্য একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটিকে (যশোর-ট-১১-০৮০২) আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরও হয়েছে।
অন্যদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, নিহতের ছোট ভাই এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের লিখিত আবেদন করেছে।
ওসি আরও বলেন, তবে মৃত্যুর বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকলে সে বিষয়ে অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত
মেয়ের বাড়িতে এসে ট্রাকচাপায় লাশ হলেন মা
৯৮৬ দিন আগে
সিলেটে ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ, ট্রাকচালক আটক
সিলেটের বিশ্বনাথে ৭০ বস্তা ভারতীয় চিনিসহ নম্বরবিহীন একটি ট্রাক ও সেটির চালককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোরে পৌরসভার জানাইয়া রাস্তার গেটের সামনে থেকে আটক করা হয়।
আটক চালক মুছলেহ উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে।
আরও পড়ুন: সিলেটে সাড়ে ১৯ লাখ টাকার চোরাই মোবাইল জব্দ, আটক ২
এ ঘটনায় থানার উপপরিদর্শক আবু ছালেহ মূছা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আর এই মামলায় আসামি করে ট্রাক চালককে আাদালতে সোপর্দ করা হয়েছে। আর ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) আব্দুল হক।
আরও পড়ুন: সিলেটে ৫৭ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
১০০৫ দিন আগে
চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত
চুয়াডাঙ্গায় সারভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকচালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সরোজগঞ্জ তেল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন (২৬) ঝিনাইদহ পৌর এলাকা খাজুরা পশ্চিমপাড়ার গ্রামের মৃত সুলতানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সার নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিল ট্রাকটি। সরোজগঞ্জ তেলের পাম্পের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকের বডি কেটে চালক রাজনের লাশ উদ্ধার করেন। পরে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা সুরতহাল রিপোর্ট শেষে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাম না বলা প্রত্যাক্ষদর্শী এক যুবক বলেন, ‘ভোরে বিকট শব্দ হয়। দৌড়ে গিয়ে দেখি একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। ট্রাকের ভেতর চালক তখনও বেঁচে ছিল। আমি ৯৯৯ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের চালককে মৃত অবস্থায় বের করে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আমরা মৃত অবস্থায় ট্রাকচালককে পেয়েছি।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ২, আহত ৪
১০৪৪ দিন আগে
বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালক নিহত
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের পেছনে রডবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে মাছরাঙা টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় ২ ভাই নিহত
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাকচালক মো. শাহজাহান (৩৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি টঙ্গী থেকে হাজারীবাগ যাচ্ছিলেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) এজাজ আহমেদ জানান, ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। শাহজাহানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর কমলাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
লোহাগাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
১১৩৭ দিন আগে