বস্তাবন্দি মরদেহ
বাগেরহাটে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে পানবরজ থেকে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুলিশ কচুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মুসলিমা খাতুন (৭) উপজেলার কচুড়িয়া গ্রামের ভ্যানচালক ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্রী ছিল বলে জানা গেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাৎ হোসেন জানান, উপজেলার কচুড়িয়া গ্রামে পানবরাজের পাশে বস্তায় শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘনাস্থলে গিয়ে বস্তাবন্দি মুসলিমার মরদেহ উদ্ধার করে। শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, হত্যার কারণ উদঘাটন ও হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
২১ দিন আগে
কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
রাজধানীর কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের আলিপুর ব্রীজ সংলগ্ন কদমতলীর এলাকা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, সকাল ১০ টায় স্থানীয় লোকজন বস্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, মৃতের পরনে বেগুনি রঙের কামিজ ও সাদা রঙের সেলোয়ার ছিল। শরীরে আঘাতের চিহ্ন ছিল। নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পুলিশের ধারণা রবিবার রাতে কেউ তাকে হত্যা করে বস্তাবন্দি অবস্থা রাস্তার পাশে ফেলে যায়।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ
দ্বিতীয়বার করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর
১৭৩৪ দিন আগে