মুত্যু
চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় সেই জামায়াতকর্মীর পর তার ছোট ভাইয়ের মুত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত জামায়াতে ইসলামীর নেতা মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। একই সংঘর্ষে ১০ দিন আগে তার বড় ভাই জামায়াতকর্মী হাফিজুর রহমান নিহত হয়েছিলেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মফিজুরের মৃত্যু হয়। জীবননগর পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের আমির আরিফুল ইসলাম জোয়ার্দ্দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হাফেজ মাওলানা মফিজুর রহমান জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাতে জীবননগর উপজেলার হাসাদহ বাজারে পূর্ববিরোধের জেরে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান এবং তার বড় ভাই জামায়াতকর্মী হাফিজুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে হাফিজুর রহমান মারা যান। অপরদিকে গুরুতর আহত মফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় টানা ১০ দিন লড়াই করে আজ দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে, জামায়াতকর্মী ও স্বর্ণ ব্যবসায়ী হাফিজুর রহমান হত্যার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/৯ জনকে আসামি করে জীবননগর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মামলা পর জীবননগর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান, তার বাবা বিএনপি কর্মী জসিম উদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মফিজুর রহমানের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার বড় ভাইয়ের হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৭ দিন আগে
ব্রেন স্ট্রোক করে মারা গেছেন ঢাবি শিক্ষার্থী আহসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) মারা গেছেন।
সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আহসানের গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার লাশ গ্রামের বাড়ি পলাশে নেওয়া হয়েছে।
জানা যায়, রবিবার (৬ জুলাই) রাতে ব্রেন স্ট্রোক করে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের বাম অংশ অবশ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান। এরপর আর সুস্থ হয়ে ফিরতে পারলেন না তিনি।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ছাত্র খুন
শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, আহসানের মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগ আজ (মঙ্গলবার) এক দিনের শোক পালন করবে। এই উপলক্ষে বিভাগের সব ক্লাস বন্ধ থাকবে।
এ ছাড়া শেখ মুজিবুর রহমান হলে আজ এশার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি বুধবার আসরের নামাজের পর ঢাবির কেন্দ্রীয় মসজিদেও তার জন্য দোয়া করা হবে।
২৫২ দিন আগে
রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে রুশ নাগরিকদের বসবাসের জন্য নির্মিত গ্রিনসিটির লিফটের সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মৃত ইভানভ এ্যান্টন (৩৩) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানির ইন্সট্রলার এবং গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬নং ফ্লাটের বাসিন্দা।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক নিহত
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাতে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে সেখানেই মারা যান। খবর পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে হার্ট এটাক হতে পারে বলে ধারণা করছেন তিনি।
এ বছর রূপপুর পারমাণবিক কারখানার ৬ বিদেশি কর্মচারির মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ রাশিয়ান ও এক বেলারুশের নাগরিক রয়েছেন।
গত ২৮ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বারচেনকো আলেক্সেইয়ের (৪৮) ও ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সেইয়ের (৪০) ঘুমের মাঝে মৃত্যু হয়। ৫ ফেব্রুয়ারি ট্রেস্ট রোসেম নামে রাশিয়ান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চুকিন পাভেল (৪৮) অসুস্থ হয়ে মারা যান।
একইদিন রাত ২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইন্সটলার তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯) ১৪ তলা থেকে সিঁড়ি বেয়ে নামার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি বিকালে মারা গেছেন ভরতনিকভ আলেকজান্ডার (৪৫) নামে এক রুশ নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নিকিম এটোমস্ট্রয়া নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ নিয়ে গত ১১ দিনে ৫ জন রাশিয়ান নাগরিকের মৃত্য হয়েছে।
আরও পড়ুন: রূপপুর প্রকল্পে বেলারুশ নাগরিকের মৃত্যু
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, গত ১১ দিনের ব্যবধানে রূপপুরের পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর ময়নাতদন্তের রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। শুধু একজনের মাদক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদের রিপোর্টে হৃদরোগের কথা বলা হয়েছে।
এদিকে, ১৫ এপ্রিল পাবনার রূপপুরে সাহাপুরের নতুন হাটে বিদেশি নাগরিকদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষ থেকে ইভানু মাকসিম (৫২) নামেএক বেলারুশের নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৩৭৩ দিন আগে
দেশে করোনায় মৃত্যু ২৯, শনাক্ত ৮ হাজার ৩৪৫
দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও আট হাজার ৩৪৫ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮২১ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে পৌঁছেছে। এসময় শনাক্তের হার ২১.৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও আট হাজার ১৫৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২ হাজার ৫৫০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৯ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
বিশ্ব পরিস্থিতি
বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মাঝে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ কোটি ২৯ লাখ ৬ হাজার ৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৭ লাখ ৩২ হাজার ৪৮১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ২৯০ জন এবং মৃত্যুবরণ করেছে নয় লাখ দুই হাজার ১৮২ জন।
রাশিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৬৪৩ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ২৮ হাজার ১৪।
এদিকে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ২০ লাখ ৮০ হাজার ৬৬৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ এক হাজার ১১৪ জন।
আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি: বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি
বাগেরহাটে করোনা শনাক্তের হার ৫৯.৮১ শতাংশ
১৫০০ দিন আগে