পিস্তল উদ্ধার
মাগুরায় বাড়ির পাশের ঝোপ থেকে দুটি পিস্তল উদ্ধার
মাগুরা সদর উপজেলার রাউতাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর থানাধীর রাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল দুটি উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ওই গ্রামে মৃত প্রদ্যুৎ কুমারের একটি বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অভিযানের সময় ওই বাড়ির আশপাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুটি পিস্তলের মধ্যে একটির সঙ্গে ম্যাগাজিন ছিল, অপরটি ছিল ম্যাগাজিনবিহীন। তবে অস্ত্র জব্দ করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে জব্দকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।
এ বিষয়ে র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
১০৫ দিন আগে
সিলেটে ঝোপের ভেতরে মিলল ভারতীয় অস্ত্র
সিলেট নগরীতে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জালালাবাদ থানা এলাকার লন্ডনী রোড থেকে হাজীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে নূর মঞ্জিল নামের একটি বসতবাড়ির সীমানাপ্রাচীরের বাইরে বৈদ্যুতিক ট্রান্সমিটার-সংলগ্ন ঝোপ থেকে অস্ত্রটি উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্রটি ভারতীয় ‘গ্লোবাস’ ব্র্যান্ডের কালো-ছাই রঙের পুরাতন একটি এয়ার পিস্তল। পিস্তলটি একটি সাদা রঙের পলিথিন ও কমলা রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। তবে এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
উপকমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ লন্ডনী রোডের হাজীপাড়াগামী সড়কের একটি ঝোপ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৩০ দিন আগে
বেনাপোলে পিস্তল উদ্ধার, বাবা-ছেলে আটক
যশোরের সীমান্তবর্তী বেনাপোলে পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনায় জড়িত থাকার অপরাধে বাবা ও ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।
বেনাপোল পোর্ট থানার সোমবার ভোরে সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মো. শাহ জামাল কালু (৫৫) ও তার ছেলে সোহেল আহমেদ (৩০)।
আরও পড়ুন: বেনাপোলে ৯ পিস্তলসহ ইউপি সদস্য আটক
বিজিবি জানায়, গোপন সূত্রে জানা গেছে যে অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহ জামাল কালুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে পুলিশের পিস্তলসহ গুলি চুরি
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে আটক দুই ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪৬৩ দিন আগে