জেসিডি
এইচএসসি পরীক্ষা ইস্যু: সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান ছাত্রদলের
এইচএসসি পরীক্ষা নিয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি)। সংগঠনটি বলেছে, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে এবং সড়ক অবরোধ করে এ সমস্যার সমাধান সম্ভব নয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তিনি বলেন, ‘আমি মনে করি আলাপ-আলোচনার সুযোগ রয়েছে। ছাত্রদল মনে করেছে, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে; সেজন্য আমরা প্রেস রিলিজ দিয়েছি। সুতরাং বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে। কোনোভাবে সড়ক অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না।’
নাছির উদ্দিন নাছির বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে সেজন্য সরকার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে। এর বাইরে উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে যেখানে শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে। এটি আমরা সকলেই অবগত হয়েছি। শিক্ষার্থীদের সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিতকরণের দাবির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলও একই দাবি করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদেরকে বলেছি, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটির পক্ষে থাকত। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে বলেছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এবং আমরা শুনেছি সরকার সিদ্ধান্ত বিবেচনের বিষয়ে আলাপ আলোচনা করছে।’
১ দিন আগে
জেসিডির নারী নেত্রীদের ওপর ছাত্রলীগের হামলা কাপুরুষোচিত: বিএনপি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নারী নেত্রীদের ওপর বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) হামলাকে ‘কাপুরুষোচিত’ কাজ বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ছাত্রলীগকে কাপুরুষ, সন্ত্রাসী ও চাঁদাবাজ বানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর ছাত্রলীগের ক্যাডাররা যেভাবে হামলা করেছে তা কাপুরুষোচিত কাজ।’
বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মনে করে সম্প্রতি প্রধানমন্ত্রী খালেদাকে পদ্মা সেতু থেকে নদীতে ঠেলে দেয়ার যে মন্তব্য করেছেন তা প্রাণনাশের হুমকির শামিল।
আওয়ামী লীগ অবশ্য বলেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে বিএনপি।
আরও পড়ুন: রাজনৈতিক দলের সঙ্গে গণতন্ত্রপন্থী আন্দোলনের সংলাপ শুরু করল বিএনপি
শাসক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কীভাবে বিএনপির নারী নেত্রীদের মারধর করতে পারে তা নিয়ে বিস্মিত রিজভী বলেন, ছাত্রদের মানবতাবোধ থাকা উচিত।
এই বিএনপি নেতা বলেন, ‘আমি গতকাল (মঙ্গলবার) একটি হাসপাতালে গিয়েছিলাম যেখানে মনসুরা এবং তৃনা ব্যথায় কাতরাচ্ছিলেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।’
তিনি বলেন, নারী জেসিডি নেতাদের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ‘কাপুরুষ ছাড়া আর কেউ মেয়েদের এত নৃশংসভাবে আঘাত করতে পারে না।’
বিএনপির এই নেতা বলেন, ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা অনেক জেসিডি নেতা-কর্মীকে মারধর করেছে। তাদের মধ্যে রাশেদ ও আফসানের অবস্থা আশঙ্কাজনক।
রিজভী এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং নারীসহ জেসিডির নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও জেসিডির মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভের পরিকল্পনা বিএনপির
রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু আজ
১৫১২ দিন আগে