মোয়াজ্জেম হোসেন আলাল
পুশ ইনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
ঢাকা, ১৪ জুন (ইউএনবি)— পুশ ইনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্ক করে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে জাতীয় স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে।
রবিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, বাংলাদেশের সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে সীমান্তে বিজিবির যদি পাঁচজন সদস্য থাকেন, বাংলাদেশের পাঁচ হাজার সাধারণ মানুষ উপস্থিত থেকে পুশ ইন প্রতিহত করার চেষ্টা করছেন। কিন্তু বিএসএফের (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) সঙ্গে কোনো ভারতীয় নাগরিককে দেখা যায় না। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই পুশ ইন প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ভারতকে অবিলম্বে এটা বন্ধ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। কেউ এ দেশে এলে তাকে বরণ করে নেওয়া হয়। তবে কেউ যদি দীর্ঘদিন থাকতে চায়, তাহলে তাকে বিদায় করার উপায়ও এ দেশের মানুষ জানে।
ভারতের উদ্দেশে আলাল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশের মানুষ স্বীকার করে। তবে ভিয়েতনাম ও আফগানিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া টিকে থাকতে পারেনি। বাংলাদেশে ঢোকা অত্যন্ত সহজ, বাংলাদেশ থেকে বের হওয়া এর চেয়ে কষ্টকর।
সীমান্তে ‘পুশ ইন’ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে যদি এত আগ্রহ থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কারণ তার বাড়ি বরিশালে। তাকে সম্মানের সঙ্গে আতিথ্য দেওয়া হবে। আমরা আপনাদের মতো আচরণ করি না।
ভারতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনারা ওখানে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছেন। সংখ্যালঘু মুসলমানদের ওপর যে অত্যাচার আপনারা করছেন, এটা সারা বিশ্বে আজ নিন্দিত হচ্ছে।’
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করেন মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, অগ্রগণ্য রেখে, সম্মানের সঙ্গে। তারপর হবে বন্ধুত্ব। এটা শুধু ভারত নয়, পৃথিবীতে যত দেশ আছে, সবার ক্ষেত্রেই বাংলাদেশের মর্যাদা সামনে রেখে তারপরে কূটনীতি পরিচালিত হবে। সে কারণে প্রধানমন্ত্রী তারক রহমান বারবার সব জায়গায় বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে আজ যারা বিভিন্নভাবে নানা রকমের চক্রান্ত, বুদ্ধি, দুর্বুদ্ধি, কুবুদ্ধি করছে, সেটা সফল হবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
৫ দিন আগে
বিএনপি নেতা আলালকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দিতে সরকারের ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতে আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন ও অ্যাডভোকেট মো. ওমর ফারুক।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।
পরে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল গত ১২ জুন চিকিৎসার জন্য ভারত গমনকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কোনো কারণ প্রদর্শন ছাড়াই ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই আচরণকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়।
পড়ুন: বরিশালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা
হাইকোর্টে জামিন পাননি হলমার্কের তুষার
১৪৫৪ দিন আগে