নবীগঞ্জ
নবীগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তার ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী । বাড়িতে তিনি পুত্রবধূ তামান্না আক্তারের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) সকালে নিজ বাড়ি থেকে ফেরদৌসী ইসলামের হাত-পা বাঁধা এবং মুখে টেপ লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।
এ ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
অভিযুক্ত তামান্নার জবানবন্দিতে জানা যায়, তার সঙ্গে সুনামগঞ্জের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে ওই যুবকসহ আরও ২-৩ জন তাদের বাড়িতে আসে। তারা আলমারি ভেঙে স্বর্ণ ও টাকা লুট করে। সে সময় শাশুড়ি ফেরদৌসীর গলার হার নিতে গেলে তিনি জেগে ওঠেন। তিনি চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাকে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ।
এ ঘটনায় নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে তামান্না ও তার কথিত প্রেমিকসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামল দায়ের করেছেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১৭ দিন আগে
নবীগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- উপজেলা বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলতপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রব্বান মিয়া (৪০)।
আহতরা হলেন- বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরীর স্ত্রী আয়েশা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।
আরও পড়ুন: পৃথিবীতে এসেই দুর্ঘটনায় মা-বাবা-বোনকে হারালো!
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জাবেদ, বকুল, আয়েশা ও রেনু রব্বান মিয়ার অটোরিকশা করে ওই উপজেলার শতক গ্রামের অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। রুস্তমপুর টোল প্লাজার কাছে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস অপর আরেকটি গাড়িকে ওভারটেক করতে গেলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক রব্বান মিয়া, বকুল ও এহিয়া মারা যান। গুরুতর আহত আয়শা ও রেনুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত এহিয়া চৌধুরী মাসেক আগে বিয়ে করেছেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীমল দেব দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ১৩
বগুড়ায় প্রাইভেট কার-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪
১৩৫৮ দিন আগে