বয়লার বিস্ফোরণ
শ্যামপুরে স্টিলমিলে বিস্ফোরণে দগ্ধ ৮
রাজধানীর শ্যামপুরে আর এস এম স্টিলমিলে বয়লার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— হীরা (৩৫) মানিক (৪৫), রাজিব আলি (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, আহতদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের শরীরের ৪০ শতাংশ, রাজিব আলির ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউরের ১০ শতাংশ ও ইউসুফের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মানিকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। আর হীরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান এ চিকিৎসক।
৩ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলায় একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফয়সাল হোসেন (২২) একই এলাকার কামাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: বিএম ডিপোর বিস্ফোরণ: নিখোঁজ ৮ জনের পরিচয় মিলেছে ডিএনএ পরীক্ষায়
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, রবিবার দুপুর পৌনে ১২টার দিকে ফয়সাল মিলে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১৩৪৭ দিন আগে