ব্যবস্থাপক
নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় ‘হত্যা’
নড়াইলে তেল না পেলে একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপকের সঙ্গে এক ট্রাকচালকের বাগবিতণ্ডা হয়। এর জেরে ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৫) চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই ট্রাকচালকের বিরুদ্ধে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাহিদের বন্ধু জিহাদুল মোল্যাকে (২৯) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নাহিদ সরদার উপজেলার তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে ছিলেন তিনি। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল (শনিবার) দিবাগত রাতে বাগবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টার দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ওই ট্রাকটিকে। পরে ওই ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই নিহত হন। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসাপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মীরা ও স্থানীয়রা।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গতকাল রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে সদরের তানভীর ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদের সঙ্গে ট্রাকচালকের বাগবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১ দিন আগে
রাজবাড়ীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার আবাসিক হোটেল থেকে দাউদ মোল্লা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়া গরম খার গলির ভেতরের পাবনা কাশিনাথপুর আবাসিক বোডিং থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তিস্তা নদী থেকে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার
দাউদ মোল্লা (৫০) ফরিদপুরের কোতোয়ালি থানার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে। তিনি ওই হোটেলের ব্যবস্থাপক পদে চাকরি করতেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, ‘স্থানীয়রা বোডিংয়ের একটি কক্ষে দাউদ মোল্লার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।’
আরও পড়ুন: মানিকগঞ্জে পিকনিকের ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
৬১১ দিন আগে
গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ১০ বছরের কারাদণ্ড
বরিশালে গ্রাহকদের টাকা আত্মসাৎ করার দায়ে গ্রামীণ ব্যাংকের উজিরপুর বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক মাইদুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
আরও পড়ুন: খুলনায় স্ত্রীর করা মামলায় স্বামীর ৭ বছর কারাদণ্ড
আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামীন ব্যাংক কেন্দ্রে ম্যানেজার থাকাকালীন ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ১৭ জন গ্রাহকের এক লাখ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাৎ করেন মাইদুল ইসলাম। এই ঘটনায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৪ সালের ২ জুলাই মামলা করেন।
২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়।
আদালত সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফেনীতে অস্ত্র মামলায় ৭ আসামির ২২ বছর কারাদণ্ড
১৩০৭ দিন আগে