বাসভাড়া
বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এর আগে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
অন্যদিকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।
শেখ রবিউল আলম আরও জানান, আজই (মঙ্গলবার) নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হবে এবং আজ থেকেই তা কার্যকর হবে।
এর আগে গত রবিবার (২০ সেপ্টেম্বর) সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায়, যা পরদিন সোমবার থেকে কার্যকর হয়। সর্বশেষ এ সমন্বয় অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৩ দিন আগে
বাস ভাড়া কমল ৫ পয়সা!
সরকার আন্তজেলা ও দূরপাল্লার বাস ভাড়ায় প্রতি কিলোমিটারে কমিয়েছে পাঁচ পয়সা। এর আগে মঙ্গলবার ম্যধরাত থেকে সকল প্রকার জ্বালানিতে প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, বুধবার রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, নতুন এই ভাড়ার হার বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
সিদ্ধান্তানুযায়ী আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটার পূর্বের ২ টাকা ২০ পয়সার পরিবর্তে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।
এছাড়া ঢাকা মহানগরে চলাচলকারী বাসগুলোর ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।
একইভাবে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে সোমবার সকল প্রকার জ্বালানির মূল্য ৫১ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধির ২৩ দিন পর প্রতি লিটারে কমালো মাত্র পাঁচ টাকা।
এর আগে জ্বালানি মূল্য কমানো হবে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইউএনবিকে তিনি বলেছিলেন, এখন ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা।
পড়ুন:বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে সরকার হ্রাস করবে: নসরুল হামিদ
বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গত ৬ আগস্ট স্বল্প ও দূর পাল্লার আন্তজেলার বাসভাড়া ২২ শতাংশ আর ঢাকার অভ্যন্তরে বৃদ্ধি করে ১৬ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি করে সরকার।
এর আগে গত ৬ আগস্ট সরকার রেকর্ড পরিমাণ সকল প্রকার জ্বালানির মূল্য বৃদ্ধি করে। ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা।
আরও পড়ুন: ৫ টাকা কমল জ্বালানির মূল্য, বুধবার মধ্যরাত থেকে কার্যকর
১৫০৬ দিন আগে