মিডওয়াইফ
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, এসব মিডওয়াইফ দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে ভূমিকা রাখবেন।
শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ নারী এবং কর্মজীবী নারীদের মধ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে এসব ক্যান্সার শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সরকার ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করেছে। নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ অনেকে।
৫ দিন আগে
ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি প্রকল্পে সহায়তা দিয়েছে ডিবিএইচ ফাইন্যান্স
২০৩০ সালের মধ্যে নবজাতক শিশু ও প্রসূতিকালীন মাতৃমৃত্যু হার কমাতে বাংলাদেশের প্রদত্ত অঙ্গীকার পূরণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক দক্ষ মিডওয়াইফ অপরিহার্য। ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ (ব্র্যাক ইউ জেপিজিএসপিএইচ) কর্তৃক পরিচালিত ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের (ডিএমপি) মাধ্যমে দক্ষ মিডওয়াইফ তৈরির উদ্যোগ সমর্থনে এগিয়ে এসেছে দেশের বৃহত্তম গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সম্প্রতি ঢাকার আদাবরে অবস্থিত প্রকল্প কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ডিবিএইচ ফাইন্যান্সের বাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী নাসিমুল বাতেন, ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের পরিচালক ড. শারমিনা রহমানের কাছে সিএসআর তহবিল থেকে সাত লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি জেপিজিএসপিএইচের উপদেষ্টা ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং ডিবিএইচ ফাইন্যান্সের কোম্পানি সচিব জনাব জসিম উদ্দিন।
আরও পড়ুন: রাজশাহীতে ডিবিএইচ’র যাত্রা শুরু
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লি. এর নতুন নাম ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি
ডিবিএইচ এর ২৫ শতাংশ লভ্যাংশ এবং নাম পরিবর্তন অনুমোদন
১৫২০ দিন আগে