ব্রিটিশ হাইকমিশন
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে ফ্রেমওয়ার্ক তৈরি করছে ইউজিসি
দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি জাতীয় নীতি কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এই কাঠামোর মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা এবং একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ সহজ হবে বলে মনে করছে ইউজিসি।
বুধবার (২৪ জুন) ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত উদ্যোগ গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। এতে যুক্তরাষ্ট্র দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন।
ইউজিসি সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ও ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেস মুকুপা এই জাতীয় নীতি কাঠামো তৈরিতে সহযোগিতা করছেন। নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনার জন্য ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউজিসি বলছে, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়াল ডিগ্রি, জয়েন্ট ডিগ্রি, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারিত হবে।
এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উচ্চশিক্ষার পরিবেশ গড়ে তোলাও এর উদ্দেশ্য।
নীতিমালার আওতায় ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনাও রয়েছে। এই ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর অংশীদার বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা উভয় প্রতিষ্ঠানের পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বৈঠকে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন, আমেরিকান সেন্টারের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান, পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা ও পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক সাকিব এরশাদ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসানসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
২ দিন আগে
সিরিজ উপলক্ষে ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর এবং ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ উদযাপনের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেছে।
বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় ক্রিকেট দলের খেলোয়াড়, টেকনিক্যাল ও কোচিং স্টাফরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল অতিথিদের স্বাগত জানান।
তিনি বলেন, ‘এটি একটি উত্তেজনাপূর্ণ সিরিজ হবে বলে আমি জানি, ২০২৩ সালে ইংল্যান্ড ক্রিকেট দলকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ সফর করতে দেখে আমি আনন্দিত।’
আরও পড়ুন: টানা তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া
১২১৫ দিন আগে
রানির প্রতি শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মঙ্গলবার গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে ব্রিটিশ হাইকমিশনে খোলা শোক বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ফখরুলের শোক
সমবেদনা জানানোর পর হাসিনা রানির সঙ্গে তার মনোরম স্মৃতি স্মরণ করেন।
এর আগে বারিধারা মিশনে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন তাকে স্বাগত জানান।
হাইকমিশনার রানিকে সম্মান দেখানোর জন্য মিশন পরিদর্শন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই প্রথম দেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেলেন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
১৩৮২ দিন আগে