মধুমতি
মধুমতি নদী থেকে চুরি করে বালু উত্তোলন, গ্রেপ্তার ৩
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়।
রবিবার (২৯ মার্চ) পৌনে ২টার দিকে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন: মো. খলিল ফকির (৬০), মো. ইয়াসিন শেখ (২৫) ও মো. ইয়াসিন হাওলাদার (৪৫)।
এ বিষয়ে ওসি আশরাফুজ্জামান জানান, মধুমতী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহম্মদপুর থানা পুলিশ। গতকাল (রবিবার) রাতে বীরেন ঘাট এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বালুবাহী বলগেট জব্দ করা হয়েছে। আসামিদের থানায় রাখা হয়েছে। জব্দ করা বলগেটটি পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীরে ক্ষয় বেড়েছে। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন তারা।
অভিযানের বিষয়ে ওসি আরও বলেন, ‘নদীতে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং ফসলি জমি হুমকির মুখে রয়েছে। তাই এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
১৬ দিন আগে
মধুমতি নদীতে আটকে পড়া ১৮ নাবিক উদ্ধার
খুলনায় মধুমতি নদীতে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
জাতীয় জরুরি সেবা ৯৯৯’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুর ডিপোতে যাচ্ছিল এমটি নুরজাহান-২ নামে একটি জাহাজ।
আরও পড়ুন: ৯৯৯ এ কল দিয়ে ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার
খুলনার দীঘলিয়া থানার মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিন রুমে পানি ঢুকে ভরে যায়।
রবিবার (৮ অক্টোবর) সকালে রাজু নামে জাহাজটির একজন নাবিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান। তিনি জানান জাহাজে তারা ১৮ জন স্টাফ রয়েছেন।
কেএমপি সদর নৌ থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) রিয়াজের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ইমন রতন বড়ুয়া।
কনস্টেবল ইমন তাৎক্ষণিকভাবে নৌপুলিশের নিয়ন্ত্রণকক্ষ এবং কোস্টগার্ডের নিয়ন্ত্রণকক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্টগার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।
আরও পড়ুন: গভীর সমুদ্রে দুর্ঘটনা কবলিত লাইটার জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার
চট্টগ্রামে বালুবোঝাই বাল্কহেড ডুবি: ৫ নাবিক উদ্ধার
৯২০ দিন আগে
পাল্টে যাচ্ছে নড়াইলের ৪টি ইউনিয়নের মানচিত্র
মধুমতি নদীর অব্যাহত ভাঙনে পাল্টে যাচ্ছে নড়াইলের লোহাগড়া উপজেলার চারটি ইউনিয়নের মানচিত্র।
ওই চারটি ইউনিয়ন হলো- শালনগর, জয়পুর, ইতনা, কোটাকোল।
এদিকে মধুমতি নদীর ভাঙনের ফলে এ সকল ইউনিয়নের কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হতে চলেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধুমতি নদী ভাঙন রোধের দিকে কোন খেয়াল নেই।
জানা যায়, লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙন কবলিত মানুষরা নদীর অপর পাড়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ও বুড়াইচ ইউনিয়নে আশ্রয় নিয়েছে। মধুমতি নদীর তীরবর্তী শালনগর ইউনিয়নের রামকান্তপুর, শিয়েরবর গ্রাম, চর আজমপুর, মন্ডলবাগ, চর গোপালপুর খেয়াঘাট, চাকশী, নওখোলা মিয়াপাড়া, চরশালনগর, কাশিপুর, মাকড়াইল ও চর মাকড়াইল, রামচন্দ্রপুর, মল্ডলবাগ এলাকায় বসতবাড়ি, ফসলি জমি ও পাকা রাস্তা মধুমতি নদীতে ভেঙে যাচ্ছে। ভাঙন কবলিত গ্রামের বসবাসকারী লোকজন নদী ভাঙনের ভয়ে তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। বিভিন্ন ধরনের গাছপালা কেটে কম দামে বিক্রি করে দিচ্ছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা: নড়াইলে বাংলা ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন সরবরাহ!
এদিকে মাকড়াইল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ ইতোমধ্যে নদীতে ভেঙে গেছে এবং ওই গ্রামে অবস্থিত বাংলালিংকের মোবাইল টাওয়ার অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। উপজেলার শিয়েরবরের হাট রক্ষার জন্য নদীতে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হলেও সম্প্রতি নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঐতিহ্যবাহী হাটটি। একই রকম ঝুঁকির মধ্যে রয়েছে, মন্ডলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মল্ডলবাগ আল-নূর জামে মসজিদ, নওখোলার আল-হেরা দাখিল মাদরাসা, চাকশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদসহ শতাধিক বাড়িঘর ও ফসলি জমি।
নদী ভাঙনের শিকার মন্ডলবাগ গ্রামের নূর মোহাম্মদ ও কামরুল শেখ বলেন, এ বছর মধুমতি নদী ভেঙে গ্রামের পাকা রাস্তা, বসতবাড়ি গাছ-পালা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
এছাড়া চর খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা জিন্না মিয়া, সাত্তার মিয়াসহ অনেকে জানান, ওই গ্রামসহ পার্শ্ববর্তী নওখোলা, চরশালনগর, চরকাশিপুর গ্রামের দুই শতাধিক পরিবার বাড়ি-ঘর সরিয়ে নিয়ে নদীর অপর পাড়ে বসবাস করছে। জরুরিভিত্তিতে শিয়েরবরের হাট ও নদী ভাঙন কবলিত গ্রামগুলো রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে।
কয়েক বছর ধরে মধুমতি নদী ভাঙনের ফলে উপজেলার কাতলাশুর, চরগোপালপুর, চাকশী, চরখড়কদিয়া, চরশালনগর, চরমাকড়াইল গ্রামের বেশির ভাগ মানুষের জমি-জমা নদীর অপর পাড়ে চলে যাওয়ায় তারা সেখানে ঘর-বাড়ি বানিয়ে বসবাস করছে।
এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী স্বপন কুমার জানান,‘যে সমস্ত জন-গুরুত্বপুর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে সেগুলো জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা উচিত।
এছাড়া নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে কটূক্তি: নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
১৩০৬ দিন আগে