বাদল
কিশোরগঞ্জে পুকুর থেকে আ. লীগ নেতা বাদলের লাশ উদ্ধার
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া বেপারী বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরেননি।
পরে রবিবার সকাল ৯টার দিকে শহরের শোলাকিয়া বেপারী বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় এলাকাবাসী তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের ২দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
১০১৬ দিন আগে
আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উবায়দুল্লাহ বাদলকে সভাপতি ও নিউ নেশনের কামরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) দু’বছর মেয়াদী (২০২২-২০২৪) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে ধর্মীয় বিটে কর্মরত রিপোর্টারদের এ সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনে সবার সম্মতিতে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে নাজমুল-মাসুদ
আরআরএফ'র বিদায়ী সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সংগঠনের গত দুই বছরের কর্মকাণ্ড তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু ও অর্থ সম্পাদক রকিবুল হক তাদের প্রতিবেদন উপস্থাপন করেন।
দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের সবার সম্মতিতে নতুন কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাশিদুল হাসান (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আকবর হোসেন (বাংলা ট্রিবিউন), অর্থ সম্পাদক শাহ আলম নূর (এশিয়ান এজ), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক বাহরাম খান (সমকাল)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়াদিগন্ত), শামসুল ইসলাম (ইনকিলাব), মহসীনুল করিম লেবু (অবজারভার), মিয়া হোসেন (দৈনিক সংগ্রাম), রকিবুল হক (আলোকিত বাংলাদেশ) ও নিয়াজ মাখদুম (বাংলাভিশন)।
আরও পড়ুন: বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক মিনারুল
পাবনা প্রেসক্লাবের সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
১৩০৪ দিন আগে