অটোভ্যান
জয়পুরহাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাই ও চালককে হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।
গ্রেপ্তাররা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪১) এবং তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (২৯) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব (৩৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে শাখাওয়াত হোসেনের অটোভ্যান ভাড়া করেন হাবিল। ভ্যানটি পাথরঘাটা সেতুর কাছে একটি নির্জন স্থানে পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়।
পরে শাখাওয়াতের গামছা দিয়ে রক্তের দাগ মুছে গামছা ও শাবল সেতুর নিচে ফেলে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান হাবিল। পরে চক্রের অপর সদস্য আনোয়ারের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা হওয়ার পর তদন্তে নামে ডিবি পুলিশ। এরপর জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা ও ভ্যান বিক্রির নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি রাজু কামাল জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার কাজ চলছে। সেই সঙ্গে ঘটনার নেপথ্যে আরও কোনো দিক রয়েছে কি না, তা জানতে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।
১ দিন আগে
ময়মনসিংহে অটোভ্যান ছিনতাইয়ে শিশুহত্যা, ৬ দিন পর লাশ উদ্ধার
ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজ হওয়ার ৬ দিন পর মাটিচাপা দেওয়া শিশু রিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার জয়রামপুর এলাকা থেকে মিরাজ নামে এক যুবককে আটক করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বড়গ্রাম ইউনিয়নের নরকোনা মধ্যপাড়া গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত রিফাত উপজেলার কাতলসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে ও কাতলসার শহিদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, রিফাত গত ২৭ জানুয়ারি ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে গত ২৯ জানুয়ারি বড় ভাই আরিফ বাদী হয়ে মুক্তাগাছা থানায় প্রাথমিক অভিযোগ করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মিরাজ নামে এক যুবককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে নরকোনা গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানান, রিফাতকে গলাকেটে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে সরিষা খেতে গর্ত করে মাটিচাপা দিয়ে রাখে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই পুলিশ অনুসন্ধানে নামে। একজনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে পিবিআইসহ পুলিশের বিভিন্ন সংস্থা কাজ করছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতেল পাঠিয়েছে বলেও জানান তিনি।
৬২৩ দিন আগে
বগুড়ায় অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
বগুড়ার ধুনটে অটোভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী (৭) তারাকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং তারাকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে ২ শিশুর মৃত্যু
নিহতের চাচা আবু তালেব জানান, তার ভাই আব্দুল খালেক সৌদি আরব থাকেন। তার স্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করেন। শুক্রবার সকাল ১১টার দিকে ওই শিশু তার নিজ বাড়ি থেকে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় ধানের আঁটিবোঝাই একটি অটোভ্যানের চাকার নিচে পড়ে সে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিকা নওশিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় খাট থেকে পড়ে ৪ মাস বয়সী শিশুর মৃত্যু!
১২৫৫ দিন আগে
মেহেরপুরে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নাজমা খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার তেঁতুলবাড়ীয়া-কাজীপুর সড়কের সাহবেনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা গাংনী উপজলোর তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়ার পাড়া এলাকার আসমত আলীর মেয়ে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নাজমা সরকারি রাস্তা (সংস্কার) মেরামত করার জন্য নারী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভ্যানে চড়ে সাহেবনগর গ্রামের কাছে পৌঁছালে হঠাৎ ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
ওসি আর বলেন, উদ্ধার করে পাশের বামন্দী গ্রামের একটি ক্লিনিকে নেয়ার সময় পথেই তিনি মারা যান।
আরও পড়ুন: কুমিল্লায় গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে ভেসে গিয়ে পর্যটকের মৃত্যু!
১৪৬৮ দিন আগে