স্বর্ণ পাচার
অন্তর্বাসের মধ্যে ‘গোল্ড পেস্ট’: দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
দুবাই থেকে আসা এক যাত্রীর অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইআইডি)। স্বর্ণ পাচারে ‘গোল্ড পেস্ট’ ব্যবহারের এ অভিনব কৌশল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নস্যাৎ করা হয়।
সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশি যাত্রী মোহাম্মদ তুসারকে (৩৩) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়।
বিমানবন্দরে অবতরণের পর সিআইআইডির তথ্যের ভিত্তিতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়। পরে কাস্টমস হলে দেহ তল্লাশির সময় তার অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
অভিযানে প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট (মোড়কসহ) এবং পাঁচটি স্বর্ণের চুড়িসহ প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
এ ছাড়া অভিযুক্তের পাসপোর্ট, একটি রেডমি মোবাইল ফোন এবং বোর্ডিং পাস জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে সিআইআইডির ধারণা, বিমানবন্দরের নিরাপত্তা ও নজরদারি এড়াতে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছিল। তবে গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযানের কারণে চোরাচালানের এ কৌশলও ব্যর্থ হয়।
এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত সার্কুলার নম্বর-০৬ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৩ দিন আগে
চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ পাচারের অভিযোগে যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরের গয়েশপুর সীমান্ত দিয়ে বাইসাইকেলে করে স্বর্ণ পাচারের সময় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ জুন) রাতে ইসলামপুর পিচমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক যুবকের নাম মমিন। তিনি জীবননগরের গয়েশপুর গ্রামের ধোপাখালি এলাকার তেতুল মণ্ডলের ছেলে।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।
আরও পড়ুন: ১০ দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা বলে জানানি তিনি।
এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
৪২৯ দিন আগে
মহেশপুরে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার চেষ্টার অভিযোগে আটক ২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ৪০টি স্বর্ণের (প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের) বার ভারতে পাচার চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
আটকরা হলেন- মো. জসিম উদ্দিন ও আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির।
মহেশপুর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল ছয়ঘরিয়া এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তি মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করে।
জব্দ করা স্বর্ণের বাজারমুল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রামে ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
৮৬১ দিন আগে
মানিকগঞ্জে স্বর্ণ পাচার চক্রের ৫ জনের যাবজ্জীবন
মানিকগঞ্জে স্বর্ণ পাচারকারী চক্রের ৫ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার অভিযুক্তদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
এ মামলায় ১৫ জন আদালতে সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মধুরনাথ সরকার ও আইনজীবী নজরুল ইসলাম বাদশা।
আসামিরা হলেন- ইয়াহিয়া আমিন, শেখ আমিনুর রহমান, মো. মনিরুজ্জামান রনি, শেখ জাহিদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম তারেক। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর মুন্সীগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গ্রামে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ থানাধীন তরা এলাকায বেনাপোলগামী একটি বাস আটক করে।
এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। তাদের পাঁচজনেরই দেহ তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৪৪ কেজি।
এ ব্যাপারে সদর থানায় ৫ অক্টোবর সুবেধার মোকসেদ আলম বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সগিরা মোর্শেদ হত্যা মামলা: ৩৫ বছর পর ২ জনের যাবজ্জীবন
খুলনায় ২ শিশুকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন
৮৯৬ দিন আগে
স্বর্ণ পাচারের সময় ঢাকা বিমানবন্দরে নারী আটক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার দিবাগত রাতে পায়ুপথে ১.৩৭ কেজি ওজনের ১৪টি স্বর্ণ বার পাচারের সময় এক নারীকে আটক করা হয়েছে।
২৩৭৭ দিন আগে
স্বর্ণ পাচারের নতুন রুট চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত
দেশি ও আন্তর্জাতিক চোরাচালানকারী চক্র অরক্ষিত সীমান্ত ও বিট খাটাল থাকায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে স্বর্ণ পাচারের নতুন নিরাপদ রুট হিসেবে ব্যবহার শুরু করেছে।
২৪০৬ দিন আগে
বেনাপোলে থামছেই না স্বর্ণ পাচার
স্বর্ণ পাচারকারীদের শক্তিশালী চক্র, প্রশাসনের সহযোগিতা, নিরাপদ রুটসহ নানা কারণে বেনাপোল সীমান্ত দিয়ে বন্ধ হচ্ছে না স্বর্ণ চোরাচালান। এ ঘটনায় অনেক সময় কেউ কেউ আটক হলেও পর্দার আড়ালে থেকে যাচ্ছেন প্রকৃত চোরাকারবারিরা।
২৪১৪ দিন আগে